ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫১ সেকেন্ডের নতুন ভিডিওতে পরীমনি, মুহূর্তেই ভাইরাল তারকাদের দুর্গোৎসব: কারও ঘোরাঘুরি, কারও মনে মায়ের শূন্যতা রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক ধর্ষণের অভিযোগে পাশে পাননি কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রধানকে, বললেন ছাত্রী রাবণের মুখে মোদি-ট্রাম্প-দোভাল-আম্বানির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা দাহ ফিরছে ডিভি লটারি, বাংলাদেশিরা কী পারবেন আবেদন করতে পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত রাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগ সরকার দলীয় এমপি’র নির্দেশে জমি জবরদখল রাণীশংকৈলে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকান হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ ​ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজার শতবর্ষী এতিহ্যবাহী দুর্গামেলা অনুষ্ঠিত সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম নদী পার করে দেওয়ার কথা বলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ রেস্তোরাঁর পেছনে নিরবকে কুপিয়ে চলে যায় ১২ জন রাজশাহীতে মাছের ব্যবসা করায় বিয়ের দাওয়াত প্রত্যাহার, পিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ নাটোরের বনপাড়ায় বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ সিরাজগঞ্জে বিপুল পরিমান বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

সরকার দলীয় এমপি’র নির্দেশে জমি জবরদখল রাণীশংকৈলে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৬:৩০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৬:৩০:৩৫ অপরাহ্ন
সরকার দলীয় এমপি’র নির্দেশে জমি জবরদখল রাণীশংকৈলে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন সরকার দলীয় এমপি’র নির্দেশে জমি জবরদখল রাণীশংকৈলে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন
 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে জবরদখলের অভিযোগ উঠেছে। বৈধ দলিল ও আদালতের রায় থাকার পরও জমি নিয়ে সমস্যায় পড়েছেন বলে দাবি করেছেন উপজেলার পদমপুর গ্রামের বারকাত আলী’র অসহায় পরিবার।

এ ঘটনায় সুষ্ঠ বিচার ও জমির দখল ফিরে পাওয়ার দাবি জানিয়ে বুধবার (২১ অক্টোবর) রাণীশংকৈল প্রেসক্লাবে
সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবারটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বারকাত আলী বলেন, উপজেলার পদমপুর মৌজার ৭৫ শতক জমির বৈধ দলিল রয়েছে তাঁদের। এ ছাড়া ঠাকুরগাঁওয়ের আদালত থেকে ২০১৮ সালে ডিগ্রি পেয়েছেন তাঁরা। এরপরও স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে জমিটি জবরদখলের অভিযোগ করেন তিনি। কিন্তু ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য
জাহিদুর রহমান ও প্রাণ গোবিন্দ সাহা বাচ্চুর নির্দেশে স্থানীয় বাসন্ত, ধনেশ্বর, অতুল চন্দ্র, অক্ষয়সহ অনেকেই জমিটি জবরদখল করে। আমরা বাঁধা প্রদান করিলে তারা দলবদ্ধ হইয়া লাঠিয়াল বাহিনী দিয়ে জমিটি জবরদখল করে। বারকাত আলীর অভিযোগ, জমিতে বাধা দিতে গেলে তাঁরা নানা সমস্যার সম্মুখীন হন।

একপর্যায়ে জমিটি জবরদখল করা হয় বলেও দাবি করেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে জানান তিনি। লিখিত বক্তব্যে আরও বলা হয়, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের পক্ষ থেকে
তাঁদের জমির পক্ষে কাগজপত্র দেখানো হয়েছে এবং তাঁদের পক্ষে মতামত দেওয়া হয়েছে বলে দাবি করেন বারকাত আলী। তবে এ বিষয়ে সংসদ সদস্য জাহিদুর রহমানের কাছে বিষয়টি তুলে ধরলে তিনি বলেন, আদালতের রায় ও এসিল্যান্ডের রায় মানা যাবে না, আমি এটার সিদ্ধান্ত দেব।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্য মরিয়ম, সুবিরন ও তারাফুল বলেন, তাঁদের সম্পত্তি জোরপূর্বক দখল করে নেওয়া হচ্ছে। তাঁরা অসহায় অবস্থায় রয়েছেন এবং এ সমস্যার সুষ্ঠ সমাধান চান।

এ ব্যাপারে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানের মুঠোফোনে বুধবার ৩.২১ মিনিটে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক