ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫১ সেকেন্ডের নতুন ভিডিওতে পরীমনি, মুহূর্তেই ভাইরাল তারকাদের দুর্গোৎসব: কারও ঘোরাঘুরি, কারও মনে মায়ের শূন্যতা রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক ধর্ষণের অভিযোগে পাশে পাননি কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রধানকে, বললেন ছাত্রী রাবণের মুখে মোদি-ট্রাম্প-দোভাল-আম্বানির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা দাহ ফিরছে ডিভি লটারি, বাংলাদেশিরা কী পারবেন আবেদন করতে পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত রাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগ সরকার দলীয় এমপি’র নির্দেশে জমি জবরদখল রাণীশংকৈলে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকান হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ ​ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজার শতবর্ষী এতিহ্যবাহী দুর্গামেলা অনুষ্ঠিত সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম নদী পার করে দেওয়ার কথা বলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ রেস্তোরাঁর পেছনে নিরবকে কুপিয়ে চলে যায় ১২ জন রাজশাহীতে মাছের ব্যবসা করায় বিয়ের দাওয়াত প্রত্যাহার, পিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ নাটোরের বনপাড়ায় বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ সিরাজগঞ্জে বিপুল পরিমান বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

রাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাত

  • আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৭:০৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৭:০৬:৪৬ অপরাহ্ন
রাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাত রাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাত
 নওগাঁর রাণীনগরে এক নারীকে উত্ত্যক্ত করার সময় বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ দুই জনকে ছুরিকাঘাত করা হয়েছে। ছুরকিাঘাতে আহতদের উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ  উপজেলার ত্রিমোহনী শ্রীশ্রী কালীমাতা মন্দির চত্বর এলাকার একটু অদুরে। খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা,থানাপুলিশ এবং এসআরবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এঘটনায় রাতেই রাণীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে পলাতক থাকায় এখনো ওই যুবককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ছুরকিাঘাতে আহতরা হলেন,রাণীনগর উপজেলার ত্রিমোহনী গ্রামের মৃত ব্রজ কিশোর সাহার ছেলে মন্দির কমিটির সহ-সভাপতি বিকাশ চন্দ্র সাহা (৪৫) এবং একই গ্রামের রমেন সাহার ছেলে অসীম চন্দ্র সাহা (৪০)। 

আহত অসীম চন্দ্র সাহা জানান, মঙ্গলবার রাত অনুমান সাড়ে ১০টা নাগাদ নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রায়হান (৩৬) নামের এক যুবক মন্দির চত্বর এলাকার একটু অদুরে এক নারীকে উত্ত্যক্ত করছিল। এ সময় স্থানীয় লোকজন তাঁকে বাধা দিলে স্থানীয়দের সাথে ওই যুবক বাকবিতন্ডায় জরিয়ে পরে এবং ঘটনাস্থল থেকে চলে যায়। এর কিছু পর আবারো ওই যুবক ফিরে এসে স্থানীয়দের সাথে তর্কে জরায়। এক পর্যায়ে যুবক রায়হান ধারালো ছুরি দিয়ে বিকাশ চন্দ্রের উরুতে এবং আমার হাতের তালুতে ছুরকিাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করায়। এঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। 
ঘটনার খবর পেয়ে সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল পুলিশ ফোর্সসহ এবং নাটোর ক্যাম্পের এসআরবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জরিতদের গ্রেফতার এবং সুষ্ঠু বিচারের আস্বাস দিলে পরিস্থিতী শান্ত হয়।
 
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, এঘটনায় রাতেই যুবক রায়হানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। মামলার পর থেকে তাকে ধরতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু পলাতক থাকায় ধরা সম্ভব হয়নি। তবে রায়হানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক