ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫১ সেকেন্ডের নতুন ভিডিওতে পরীমনি, মুহূর্তেই ভাইরাল তারকাদের দুর্গোৎসব: কারও ঘোরাঘুরি, কারও মনে মায়ের শূন্যতা রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক ধর্ষণের অভিযোগে পাশে পাননি কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রধানকে, বললেন ছাত্রী রাবণের মুখে মোদি-ট্রাম্প-দোভাল-আম্বানির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা দাহ ফিরছে ডিভি লটারি, বাংলাদেশিরা কী পারবেন আবেদন করতে পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত রাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগ সরকার দলীয় এমপি’র নির্দেশে জমি জবরদখল রাণীশংকৈলে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকান হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ ​ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজার শতবর্ষী এতিহ্যবাহী দুর্গামেলা অনুষ্ঠিত সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম নদী পার করে দেওয়ার কথা বলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ রেস্তোরাঁর পেছনে নিরবকে কুপিয়ে চলে যায় ১২ জন রাজশাহীতে মাছের ব্যবসা করায় বিয়ের দাওয়াত প্রত্যাহার, পিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ নাটোরের বনপাড়ায় বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ সিরাজগঞ্জে বিপুল পরিমান বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত

  • আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৭:১০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৭:১০:৪১ অপরাহ্ন
নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত
নওগাঁর নিয়ামতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান ভস্মীভূত হয়েছে।

সোমবার  ( ১৯ অক্টোবর)  রাত আড়াইটার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মহিশো বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে চারটি দোকান  সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানা গেছে। এঘটনায় দোকান মালিকেরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অগ্নিকাণ্ডে চারটি দোকানে ৪৫-৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা হলেন মুদিখানা ব্যবসায়ী মোঃ রাকিবুল ইসলাম, মোঃ রিয়াজ উদ্দিন ও মোঃ এনামুল হক এবং  কীটনাশক ব্যবসায়ী মোঃ সালমান শাহ।

জিডি ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মহিশো বাজারের একটি দোকানে রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। ক্রমান্বয়ে আগুন পাশের তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। পাশের দোকানে থাকা মোঃ সাইফুল ইসলাম আগুন লাগা দেখতে পেয়ে  চিৎকার করলে স্থানীয় লোকজন দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং নাচোল উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেয়। নাচোল  ফায়ার ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

কীটনাশক ব্যবসায়ী মোঃ সালমান শাহ বলেন, আমি গত সপ্তাহে তিনটি কোম্পানি থেকে প্রায় ১৮ লাখ টাকার কীটনাশক কিনেছিলাম। আগুনে সব পুড়ে গেছে। এই আগুন আমার অনেক ক্ষতি করে দিল।

ঘটনার বিষয়ে নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের  ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো: এমদাদুল হক জানান, তাঁরা রাত ৩টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।  

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক