ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫১ সেকেন্ডের নতুন ভিডিওতে পরীমনি, মুহূর্তেই ভাইরাল তারকাদের দুর্গোৎসব: কারও ঘোরাঘুরি, কারও মনে মায়ের শূন্যতা রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক ধর্ষণের অভিযোগে পাশে পাননি কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রধানকে, বললেন ছাত্রী রাবণের মুখে মোদি-ট্রাম্প-দোভাল-আম্বানির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা দাহ ফিরছে ডিভি লটারি, বাংলাদেশিরা কী পারবেন আবেদন করতে পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত রাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগ সরকার দলীয় এমপি’র নির্দেশে জমি জবরদখল রাণীশংকৈলে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকান হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ ​ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজার শতবর্ষী এতিহ্যবাহী দুর্গামেলা অনুষ্ঠিত সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম নদী পার করে দেওয়ার কথা বলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ রেস্তোরাঁর পেছনে নিরবকে কুপিয়ে চলে যায় ১২ জন রাজশাহীতে মাছের ব্যবসা করায় বিয়ের দাওয়াত প্রত্যাহার, পিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ নাটোরের বনপাড়ায় বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ সিরাজগঞ্জে বিপুল পরিমান বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ

  • আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৭:১৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৭:১৪:০৫ অপরাহ্ন
পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকার মণ্ডপগুলো পরিদর্শন করে তিনি সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে ইউএনও পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন এবং মণ্ডপের নিরাপত্তাব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন বিষয় খোঁজখবর নেন।

লিয়াকত সালমান বলেন, দুর্গোৎসব নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

উপজেলা পূজা উদ্‌যাপন ঐক্য ফ্রন্টের তথ্য অনুযায়ী, পুঠিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এবার মোট ৫৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পুঠিয়া পৌরসভায় ১৬টি, জিউপাড়া ইউনিয়নে ১২টি, বানেশ্বরে চারটি, ভাল্লুকগাছি ইউনিয়নে চারটি, পুঠিয়া সদর ইউনিয়নে একটি এবং শিলমাড়িয়া ইউনিয়নে ১৯টি মণ্ডপ রয়েছে।

একাধিক পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, পূজার আগে উপজেলা প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত সভায় তাঁরা প্রয়োজনীয় দিকনির্দেশনা পেয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী পূজার আয়োজন করা হয়েছে। প্রশাসন ও পুলিশের তৎপরতায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও তাঁরা জানান।

পরিদর্শন শেষে পূজামণ্ডপগুলোর সার্বিক কার্যক্রম ও প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন ইউএনও।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পুঠিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জুলফিকার রহমান ভুট্ট, পুঠিয়া দলিল লেখক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ হাবিবুর রহমান উজ্জ্বল, পুঠিয়া ত্রিমোহনী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল হক মামুন, যুবনেতা রোকনুজ্জামান রিকো মণ্ডল এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক