ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক কাটাখালিতে বিপুল পরিমাণ গাঁজা ও ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার মোহনপুরে বিপুল পরিমান হেরোইন সহ মাদক কারবারী গ্রেফতার নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২০ লালপুরে মাজার ও মসজিদে চুরি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ‘পেদ্দি’-তে জাহ্নবীর শরীরী দৃশ্য নিয়েও আপত্তি প্রকাশ করলেন রশ্মিকা? যুবদলের কেন্দ্রীয় নেতা কামাল আনোয়াররর রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন রাণীশংকৈলে পূজামণ্ডপে এমপি জাহিদ, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় রাণীশংকৈলে পুরোনো সেতু যেন মরণফাঁদ! আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। শিমুলের ক্যান্সার চিকিৎসা অনিশ্চিত, বাঁচার আকুতি পুঠিয়ায় সরকারি রাস্তার ১৪টি মেহগনি গাছ কাটার অভিযোগ, নীরব প্রশাসন হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান কাতার-ফ্রান্সের যুক্তরাষ্ট্র-ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি পুতিন ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি ভারতে ছিনতাইয়ের নতুন কৌশল, নগদ না পেলে অ্যাপে লোন কেন এই শিরশ্ছেদ, সৌদিতে নজরুল-সুইটির মৃত্যুদণ্ডে ক্ষুব্ধ শ্রীলেখা

ভারতে ছিনতাইয়ের নতুন কৌশল, নগদ না পেলে অ্যাপে লোন

  • আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৬:০৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৬:০৫:৪৬ অপরাহ্ন
ভারতে ছিনতাইয়ের নতুন কৌশল, নগদ না পেলে অ্যাপে লোন ভারতে ছিনতাইয়ের নতুন কৌশল, নগদ না পেলে অ্যাপে লোন
ভারতে ছিনতাইয়ের নতুন এক অভিনব কৌশল নিয়েছে দুর্বৃত্তরা। নগদ টাকা না পেলে মোবাইল অ্যাপের মাধ্যমে লোন নিতে বাধ্য করে, এরপর সেই টাকা ছিনতাই করে এই চক্রটি।

সম্প্রতি চেন্নাইয়ে অজয় (২১) নামের এক যুবককে অপহরণ করে মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণ নিতে বাধ্য করেছে একদল অপহরণকারী। ঋণ অনুমোদনের পর এটিএম থেকে ৯ হাজার ৫০০ টাকা তুলে নেয় তারা। পাশাপাশি সেই যুবকের মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

বুধবার (২১ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

দেশটির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, শহরের পল্লিকরণই এলাকা থেকে অজয়কে অপহরণ করে একটি অটোরিকশায় আটকে রাখা হয়। পরে অজয় যখন তার কাছে কোনো টাকা নেই বলে জানায়, তখন অপহরণকারীরা তাকে মারধর করে এবং একটি অ্যাপের মাধ্যমে লোন বা ঋণ নিতে বাধ্য করে।

লোনটি অনুমোদিত হওয়ার পর ছিনতাইকারীরা একটি এটিএম বুথের সামনে থামে এবং সেখান থেকে ৯ হাজার ৫০০ টাকা তুলে অজয়ের মোবাইল ফোনটি নিয়ে চম্পট দেয়।

পরে এ ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করে পল্লিকরণই থানা পুলিশ।

পরে তদন্তের সূত্র ধরে চেন্নাইয়ের বাসিন্দা সাই আবুথকির ওরফে আবু (১৮), প্রকাশ রাজ (২২), পুবালান (২৩) ও সঞ্জয়কে (২১) শনাক্ত করে পুলিশ।

এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, অভিযুক্তদের গ্রেপ্তার করার পাশাপাশি অপহরণের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

এসময় গ্ৰেপ্তারকৃতদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক