ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক কাটাখালিতে বিপুল পরিমাণ গাঁজা ও ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার মোহনপুরে বিপুল পরিমান হেরোইন সহ মাদক কারবারী গ্রেফতার নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২০ লালপুরে মাজার ও মসজিদে চুরি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ‘পেদ্দি’-তে জাহ্নবীর শরীরী দৃশ্য নিয়েও আপত্তি প্রকাশ করলেন রশ্মিকা? যুবদলের কেন্দ্রীয় নেতা কামাল আনোয়াররর রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন রাণীশংকৈলে পূজামণ্ডপে এমপি জাহিদ, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় রাণীশংকৈলে পুরোনো সেতু যেন মরণফাঁদ! আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। শিমুলের ক্যান্সার চিকিৎসা অনিশ্চিত, বাঁচার আকুতি পুঠিয়ায় সরকারি রাস্তার ১৪টি মেহগনি গাছ কাটার অভিযোগ, নীরব প্রশাসন হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান কাতার-ফ্রান্সের যুক্তরাষ্ট্র-ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি পুতিন ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি ভারতে ছিনতাইয়ের নতুন কৌশল, নগদ না পেলে অ্যাপে লোন কেন এই শিরশ্ছেদ, সৌদিতে নজরুল-সুইটির মৃত্যুদণ্ডে ক্ষুব্ধ শ্রীলেখা

হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান কাতার-ফ্রান্সের

  • আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৬:১৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৬:১৪:২৩ অপরাহ্ন
হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান কাতার-ফ্রান্সের হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান কাতার-ফ্রান্সের
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে কাতার ও ফ্রান্স।

বুধবার (২১ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে দুই নেতা হরমুজ প্রণালিতে কোনো ধরনের বাধা বা শুল্ক ছাড়াই জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরায় নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) কাতারের মধ্যস্থতাকারী ইব্রাহিম বিন সুলতান আল-হাশমি জানান, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বুধবার (২১ অক্টোবর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও বলেন, কূটনীতিকে আরেকটি সুযোগ দিতে প্রস্তুত ইরান।

যৌথ বিবৃতিতে কাতার ও ফ্রান্সের নেতারা অঞ্চলটির বিভিন্ন দেশের ওপর ইরানের সামরিক হামলার নিন্দা জানান। তাদের মতে, এসব হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।

গাজা থেকে সম্মত সমঝোতা অনুযায়ী ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দুই নেতা। একই সঙ্গে কোনো শর্ত বা বাধা ছাড়াই জরুরি ভিত্তিতে নিরাপদে মানবিক সহায়তা পৌঁছানোর ওপর জোর দেন তারা।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সোমবার জানিয়েছে, গাজার প্রায় ১৪ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে রয়েছেন। এটি উপত্যকাটির মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ। এসব মানুষ খাদ্যসংকটের গুরুতর বা তার চেয়েও খারাপ পরিস্থিতির মুখে রয়েছেন।

পশ্চিম তীরে ভূমি দখলের যেকোনো উদ্যোগের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে কাতার ও ফ্রান্স। একই সঙ্গে ইসরায়েলি বসতি সম্প্রসারণের নীতি এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে দেশ দুটি।

এদিকে, লেবাননের বিষয়ে দুই দেশ দেশটির সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা, হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং লেবানন থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিত করতে ত্রিপক্ষীয় কাঠামো চুক্তি সম্পূর্ণ বাস্তবায়নের পক্ষে অবস্থান জানিয়েছে।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের মেয়াদ শেষ হওয়ার পর লেবাননে নিরাপত্তাশূন্যতা তৈরি হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছে তারা। এ পরিস্থিতিতে লেবাননের কর্তৃপক্ষ ও সশস্ত্র বাহিনীর প্রতি আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

সিরিয়ার স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে যৌথভাবে বিভিন্ন প্রকল্পে সহায়তা দেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছে কাতার ও ফ্রান্স।

এছাড়া, আঞ্চলিক সংকটের পাশাপাশি প্রতিরক্ষা, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে কাতার ও ফ্রান্স।

কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরব সফরের পাশাপাশি কাতার সফর করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তার এ আঞ্চলিক সফরের লক্ষ্য ছিল কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করা, আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টায় সহায়তা করা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা।

সূত্র: আল জাজিরা

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক