ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রীর মৃত্যু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু তিব্বতে ফের ভূমিকম্প! অন্তত ১৮ জনের মৃত্যু শিক্ষার্থীদের স্বার্থই সবার আগে, দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন আত্রাইয়ে মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে সিরাজগঞ্জ একাদশের জয় সিংড়ায় ৫০ বছরের জমি বিরোধের নিরসন করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র রাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু, ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক কাটাখালিতে বিপুল পরিমাণ গাঁজা ও ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার মোহনপুরে বিপুল পরিমান হেরোইন সহ মাদক কারবারী গ্রেফতার নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২০ লালপুরে মাজার ও মসজিদে চুরি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু, ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া

  • আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৫:১৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৫:১৯:৩১ অপরাহ্ন
ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু, ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু, ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চেসি ত্রিপুরা আর নেই। পূজার দাওয়াত খেয়ে ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১১টা ৭ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

চেসি ত্রিপুরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টা ৭ মিনিটে চিকিৎসকেরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চেসি ত্রিপুরার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলায়। গত সোমবার (১৯ অক্টোবর) এক বান্ধবীর বাসায় পূজার দাওয়াত খেয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে ক্যাম্পাসে ফিরছিলেন তিনি। পথে পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন চেসি।

দুর্ঘটনার পর তাঁকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

চেসি ত্রিপুরার মৃত্যুর খবরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রা:বি) শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্মৃতিচারণা করে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন।

চেসির সহপাঠী রবিউল আলম এক শোকবার্তায় লেখেন, বোন আমার, আর কোনো দিন দেখা হবে না। এক করিডোরে হাঁটা হবে না। ল্যাবে কাজ করা হবে না। পাহাড়ি খাবার খাওয়া হবে না। ভালো থাকিস ওপারে, বোন আমার।

আরেক শিক্ষার্থী শোক প্রকাশ করে লেখেন, চেসিকে বাঁচানোর আশায় যাঁরা অপেক্ষা করছিলেন, তাঁর মৃত্যু তাঁদের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি চেসির আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

এক সম্ভাবনাময় শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও শুভাকাক্সক্ষীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু