ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোয়ালখালীতে ২৭ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেফতার ১ নগরীতে দুই মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা, কারাগারে প্রেরণ ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রীর মৃত্যু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু তিব্বতে ফের ভূমিকম্প! অন্তত ১৮ জনের মৃত্যু শিক্ষার্থীদের স্বার্থই সবার আগে, দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন আত্রাইয়ে মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে সিরাজগঞ্জ একাদশের জয় সিংড়ায় ৫০ বছরের জমি বিরোধের নিরসন করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র রাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু, ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক কাটাখালিতে বিপুল পরিমাণ গাঁজা ও ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার মোহনপুরে বিপুল পরিমান হেরোইন সহ মাদক কারবারী গ্রেফতার নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২০ লালপুরে মাজার ও মসজিদে চুরি

রাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৫:২৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৫:২৫:৩৮ অপরাহ্ন
রাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত রাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত
 
নওগাঁর রাণীনগরে স্বেচ্ছাসেবী সংগঠন রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রাইডো)-এর দুই বছর পূর্তি উদযাপন ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এউপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও কেক কাটার আয়োজন করা হয়। এছাড়া দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে প্রাইজমানি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। বৃহস্পতিবার রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এবং রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: কাজল হোসেন। প্রতিযোগিতায় অর্বিটরের দায়িত্ব পালন করেন রাণীনগর আল-আমিন দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক সানোয়ার জাহান আল মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে রাইডো শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে, যা প্রশংসনীয়। এধরনের উদ্যোগ তরুণদের মাদকাসক্তির ঝুঁকি থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখছে। পাশাপাশি রাইডোর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে রাণীনগর উপজেলা সবার সামনে ইতিবাচকভাবে উপস্থাপিত হচ্ছে। তিনি সংগঠনটির দুই বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছাজ্ঞাপনসহ ভবিষ্যতে এধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু