ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ সেকেন্ডে ব্যাগ ছিনতাই, পেছনে ছুটলেন বৃদ্ধ তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২২২ মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার গত ১৭ বছরে স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি নগরীজুড়ে দুই কারবারীসহ গ্রেপ্তার ১৩ পাঁচবিবিতে যৌথ বাহিনীর অভিযান, ৭৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলার উদ্বোধন আমরা ও একদিন মরে যাবো ! নানা আয়োজনে বাংলাদেশ মেইল ২৪-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অপারেশনের পর অর্থের অভাবে থমকে গেছে শিমুলের চিকিৎসা চারঘাট ভূমি অফিসের নাজির সোহানকে নিয়ে অপপ্রচার অ্যালুমিনিয়ামের পাত্রে ভুলেও রান্না করবেন না ছয় খাবার! মুহূর্তের মধ্যে খাবার হয়ে উঠবে বিষ চৌকির উপর স্ত্রীর মৃতদেহ গামছায় ঝুলছিলো স্বামী ! তিব্বতে শক্তিশালী ৭.০ মাত্রার ভূকম্পন: নিহত অন্তত ১৮, ধ্বংসস্তূপে ৩৩৯টি ঘরবাড়ি বিজয় থানাপাতি কেরিয়ারের শীর্ষে থেকে রাজনীতিতে আসায় তিনি অনুপ্রেরণা: সামান্থা রুথ প্রভু

অপারেশনের পর অর্থের অভাবে থমকে গেছে শিমুলের চিকিৎসা

  • আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৫:৩৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৫:৩৩:০৮ অপরাহ্ন
অপারেশনের পর অর্থের অভাবে থমকে গেছে শিমুলের চিকিৎসা অপারেশনের পর অর্থের অভাবে থমকে গেছে শিমুলের চিকিৎসা
বিরল কোলন ক্যান্সারে আক্রান্ত আশিক বিল্লাহ শিমুলের বয়স মাত্র ২৮ বছর। চোখে ছিল সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। অন্যের দোকানে চাকরি করে স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে চলছিল ছোট্ট সংসার। হঠাৎ ক্যান্সার কেড়ে নিয়েছে শিমুলের স্বাভাবিক জীবনযাত্রা। অপারেশনের পর অর্থের অভাবে থমকে যেতে বসেছে তার চিকিৎসা।

নাটোরের গুরুদাসপুর পৌর সদরের খামারনাচকৈড় মহল্লার বাসিন্দা ও চলনবিলাঞ্চলের সাংবাদিক জগতের গুরু, চলনবিল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, শিক্ষাবিদ মরহুম অধ্যাপক আত্হার হোসেন এবং মোছা. খুশি বেগমের কনিষ্ঠপুত্র শিমুল। পাঁচবছর আগে তার বাবা মারা যান। সেই শোকে মাও স্ট্রোক করে অসুস্থ হন। এখন সহায়সম্বলহীন ছেলে শিমুলের চিকিৎসা খরচ বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছেনা। সুস্থ হওয়ার আশা থাকলেও অর্থের অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন শিমুল।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর প্রায় দেড়লাখ টাকা খরচ করে রাজশাহীতে শিমুলের (মলদারের টিউমার/কোলন ক্যান্সার) অপারেশন করা হয়েছে। আগামী ২৭ অক্টোবর থেকে ২১ দিন পরপর ৮টি কেমোথেরাপি দিতে হবে। কেমো প্রতি ২৫ হাজার টাকা হিসেবে ২ লাখ টাকা দরকার। ঋণ/কর্জ করে তার পরিবার ও শ্বশুরবাড়ির লোকজন প্রথম অপারেশন করিয়েছেন। কেমোথেরাপি শেষ হলে শিমুলের দ্বিতীয় অপারেশন হবে বলে জানিয়েছেন চিকিৎসক।

স্থানীয় চাঁচকৈড় বাজারের একটি কসমেটিকের দোকানে ৮ হাজার টাকা বেতনের কর্মচারী ছিলেন শিমুল। ক্যান্সার শনাক্তের পর সেই কর্মও আর নেই। নিজস্ব জায়গা জমিও নেই। তার সংসারে স্ত্রীসহ ১ বছরের শিশুকন্যা ফিহা ও ১০ বছরের সিজা রয়েছে। অসুস্থতায় অসহায়ত্ব আর মানবেতর জীবন নিয়ে বিছানায় কাতরাচ্ছেন শিমুল।
 
বাঁচার আকুতি করে শিমুল বলেন, টাকার কাছে হার মেনে যাচ্ছি। যা সম্বল ছিলো এই মরণ ব্যাধি অসুখে সব শেষ। তবুও আশায় আছি, আল্লাহ সহায় হোন।

শিমুলের কেমোথেরাপি ও পরবর্তী অপারেশনের জন্য মানবিকভাবে আর্থিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তার পরিবার। শিমুলের সোনালী ব্যাংক একাউন্ট নং- ৪৯০৬৪০১০২৬০০৯ এবং বিকাশ/নগদ নং- ০১৭৭৬৫৯৫৯৩৪ (পার্সোনাল)। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির