ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সভাপতি সুমন- সম্পাদক মান্নান রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সন্তানদের নিয়ে ঘরোয়া আয়োজনে পরীমনির জন্মদিন উদযাপন আসিফ আকবরের গাড়িতে গুলি, এখন পর্যন্ত যা জানা গেল সরাইলে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমিকে চুমুর বার্তা দিলেন নায়লা নাঈম ভাতিজার হাতে চাচি খুন, আহত ৩ নারকেল পাড়াকে কেন্দ্র করে কিশোরকে কুপিয়ে হত্যা হঠাৎ ‘প্রচণ্ড ব্যথা’ নিয়ে বাড়িতে মাদরাসাছাত্র নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু ভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল রৌমারীতে শপিং ব্যাগে মিলল ৩৫০০ পিস ইয়াবা যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে মারধর, যা বললেন শিশুর বাবা সাতক্ষীরায় ৮ লাখ ২০ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ বিয়ের ৩ সপ্তাহ না যেতেই পালালেন নেতার বউ খুলনায় এবার দিনে-দুপুরে যুবদল নেতাকে গুলি আখাউড়ায় রাতের আঁধারে কৃষকের স্বপ্ন শেষ যশোরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু ​জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক ১২ সেকেন্ডে ব্যাগ ছিনতাই, পেছনে ছুটলেন বৃদ্ধ

পাঁচবিবিতে যৌথ বাহিনীর অভিযান, ৭৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৫:৫৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৫:৫৮:৪৭ অপরাহ্ন
পাঁচবিবিতে যৌথ বাহিনীর অভিযান, ৭৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ পাঁচবিবিতে যৌথ বাহিনীর অভিযান, ৭৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

জয়পুরহাটের পাঁচবিবিতে যৌথ বাহিনীর অভিযানে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় পুলিশের তালিকাভুক্ত আরেক অভিযুক্ত পালিয়ে যায়।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) রাত ১২টা ৩০ মিনিটের দিকে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের চেঁচড়া গ্রামে চেঁচড়া বাইতুচ্ছালাম জামে মসজিদের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চেঁচড়া গ্রামের মৃত মুল্লুক চাঁদের ছেলে মো. আবুল কাশেম (৫৫) এবং একই গ্রামের মৃত ছনমুদ্দিনের ছেলে মো. সুরুজ মণ্ডল (৪০)।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, কয়েকজন মাদক কারবারি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুত রেখেছেন। এ তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় র‍্যাব ও বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে একই উপজেলার ভূইডোবা গ্রামের মো. ইউসুফ হোসেনের ছেলে মো. রিফাতের (২৩) বাড়িতে অভিযান চালানো হয়। তবে র‍্যাব ও বিজিবির উপস্থিতি টের পেয়ে সে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

অভিযানে গ্রেপ্তার দুই আসামির হেফাজত থেকে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত ১টা ৩০ মিনিটের দিকে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়ায় মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে অবৈধ মাদক সংগ্রহ, মজুত ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে অভিযানের বিবরণে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে জয়পুরহাটের পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির