ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাতিজার হাতে চাচি খুন, আহত ৩ নারকেল পাড়াকে কেন্দ্র করে কিশোরকে কুপিয়ে হত্যা হঠাৎ ‘প্রচণ্ড ব্যথা’ নিয়ে বাড়িতে মাদরাসাছাত্র নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু ভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল রৌমারীতে শপিং ব্যাগে মিলল ৩৫০০ পিস ইয়াবা যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে মারধর, যা বললেন শিশুর বাবা সাতক্ষীরায় ৮ লাখ ২০ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ বিয়ের ৩ সপ্তাহ না যেতেই পালালেন নেতার বউ খুলনায় এবার দিনে-দুপুরে যুবদল নেতাকে গুলি আখাউড়ায় রাতের আঁধারে কৃষকের স্বপ্ন শেষ যশোরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু ​জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক ১২ সেকেন্ডে ব্যাগ ছিনতাই, পেছনে ছুটলেন বৃদ্ধ তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২২২ মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার গত ১৭ বছরে স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি নগরীজুড়ে দুই কারবারীসহ গ্রেপ্তার ১৩

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২২২

  • আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৬:১৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৬:১৬:২৩ অপরাহ্ন
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২২২ হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২২২
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২২ জনে।

শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৫১ জনের।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৩২৪ জন। হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১১৮ জনের এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন।

বিভাগভিত্তিক হিসাবে, হামের উপসর্গে সবচেয়ে বেশি ৫০১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ১৯৯, চট্টগ্রামে ১০৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৭, বরিশালে ৬৫, খুলনায় ৫১ এবং রংপুরে ১৭ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে আক্রান্ত ও মৃতদের বয়সভিত্তিক তথ্য না থাকায় কোন বয়সীদের মধ্যে সংক্রমণ ও মৃত্যুহার বেশি, তা নির্দিষ্টভাবে জানা যাচ্ছে না। রোগতত্ত্ববিদদের মতে, হাম যেকোনো বয়সে হতে পারে, তবে শিশুরা এ রোগে বেশি আক্রান্ত হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির