ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামি ইস্রাফিল চট্টগ্রামে গ্রেপ্তার আগামী মাসে ২২ গজে ভারত-পাক লড়াই, প্রকাশিত হল সূচি অবসরের ৮ বছর পর পেশাদার ফুটবলে ফিরছেন রোনাল্ডিনহো ‘আমি আলিয়া বা দীপিকা নই’! পুরুষকেন্দ্রিক ছবির বাড়বাড়ন্ত নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্‌টে নগরীর তালাইমারীতে মাদকসহ শাশুড়ী-জামাই গ্রেফতার মোহনপুরে সার ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রামরাম দিঘিকে সবুজে সাজানোর উদ্যোগ,প্রথম ধাপে রোপণ করা হলো ২০০ কৃষ্ণচূড়া রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার পলাতক আসামি ইস্রাফিল চট্টগ্রামে গ্রেপ্তার প্রাথমিকের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা ঘুম ভাঙতেই ‘চক্ষু চড়কগাছ’ গৃহকর্তার সংগীতশিল্পী আসিফ আকবর মামলা করলেন পোশাক নকলের অভিযোগে রক ব্যান্ডের বিরুদ্ধে চিয়ারলিডারদের মামলা গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১ কোটি ৬০ লাখ টাকার হেরোইন উদ্ধার এবার ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া আক্রমণ নগরীজুড়ে ৬ মাদক কারবারি সহ গ্রেফতার ২০ ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ায় সমুদ্রসৈকত বন্ধ ঘোষণা আরব আমিরাতের ফ্লোরিডায় বাবার পিস্তল দিয়ে খেলতে গিয়ে ৩ বছরের শিশুর মৃত্যু গোদাগাড়ীতে শত বোতল এস্কাফসহ দুই মাদক কারবারি গ্রেফতার

‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমিকে চুমুর বার্তা দিলেন নায়লা নাঈম

  • আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৭:০৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৭:০৬:৪৩ অপরাহ্ন
‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমিকে চুমুর বার্তা দিলেন নায়লা নাঈম ‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমিকে চুমুর বার্তা দিলেন নায়লা নাঈম
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘থাপ্পড়ম্যান’ হিসেবে পরিচিত শাহজালাল রুমিকে উদ্দেশ করে চুমুর বার্তা দিয়েছেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। শাহজালাল রুমির একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘ভাই আপনার জন্য আমার একটা চুমু রইল!’ নায়লা নাঈমের এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে মারধরের ঘটনায় আলোচনায় আসেন শাহজালাল রুমি। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তিনি ‘থাপ্পড়ম্যান’ নামে পরিচিতি পান।

জানা গেছে, টঙ্গীর আউচপাড়া এলাকার একটি মাদ্রাসায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে মোসলেম আহম্মদ (৩০) নামের এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের পর শিশুটির স্বজন ও স্থানীয় লোকজন তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। শিশুটির বাবার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকে শিশুটির স্বজনদের প্রতিবাদের প্রতি সমর্থন জানিয়েছেন। আবার কেউ কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। শিশুর নিরাপত্তা ও যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন ব্যক্তি নিজেদের মতামতও প্রকাশ করছেন।

এ ঘটনায় চলচ্চিত্র নির্মাতা মেজবাউর রহমান সুমন ফেসবুকে লিখেছেন, ‘বলাৎকার বন্ধ করো, আরও জোরে থাপ্পর মারো।’ এ ছাড়া আরও কয়েকজন পরিচিত মুখ শিশুটির স্বজনদের প্রতিবাদ ও সাহসের প্রতি সমর্থন জানিয়েছেন।

এদিকে, অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ ও মারধরের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি ভিডিওতে ওই শিক্ষককে শিক্ষার্থীদের সঙ্গে ‘অন্য রকম সম্পর্ক’ থাকার কথা বলতে শোনা যায় বলে বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে। ভিডিওতে ‘চুমু’ প্রসঙ্গ আসার পর তাকে থাপ্পড় মারতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে উপস্থিত কয়েকজনকে মারধর থামানোর চেষ্টা করতেও দেখা যায়। মাদ্রাসা কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে।

শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযোগের তদন্ত ও আইনি প্রক্রিয়া চলার মধ্যেই ঘটনাটি দেশজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এরই মধ্যে শাহজালাল রুমির একটি ভিডিও শেয়ার করে নায়লা নাঈমের দেওয়া চুমুর বার্তাটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তার মন্তব্যের পর অনুসারীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে ঠিক কী উদ্দেশ্যে তিনি এমন মন্তব্য করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই মডেল ও অভিনেত্রী।

মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন নায়লা নাঈম। পেশায় দন্ত চিকিৎসক এই তারকা ২০০৯ সালে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করে পরিচিতি পান। পরে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ২০১৪ সালে ‘রান আউট’ চলচ্চিত্রে বিশেষ উপস্থিতির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। ‘ভোট ফর ঠোঁট’ গানের মডেল হিসেবেও আলোচনায় আসেন নায়লা নাঈম।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি ও মন্তব্যের কারণে আগেও একাধিকবার আলোচনায় এসেছেন তিনি। এবার ‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমিকে উদ্দেশ করে দেওয়া চুমুর বার্তা ঘিরে আবারও আলোচনায় এই মডেল ও অভিনেত্রী।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হকারদের পুনর্বাসনে পরিত্যক্ত দোকান ব্যবহারের উদ্যোগ: রাসিক প্রশাসক রিটনের

হকারদের পুনর্বাসনে পরিত্যক্ত দোকান ব্যবহারের উদ্যোগ: রাসিক প্রশাসক রিটনের