ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেনের শৌচাগারেই ধরা পড়লেন হাতেনাতে! যুগলের কাণ্ডে বিস্মিত নেটপাড়া, রইল ভিডিয়ো তেলেঙ্গানায় তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৭ প্রতিদিন অন্ধ হরিণকে খাবার খুঁজতে সাহায্য করত ১০ বছরের শিশু এপস্টাইন বিতর্কে সৌদিকে নিশানা হুথিদের দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা সানি দেওলকে দ্বিতীয়বার চুমু খেতে নারাজ জুহি! সভাপতি সুমন- সম্পাদক মান্নান রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সন্তানদের নিয়ে ঘরোয়া আয়োজনে পরীমনির জন্মদিন উদযাপন আসিফ আকবরের গাড়িতে গুলি, এখন পর্যন্ত যা জানা গেল সরাইলে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমিকে চুমুর বার্তা দিলেন নায়লা নাঈম ভাতিজার হাতে চাচি খুন, আহত ৩ নারকেল পাড়াকে কেন্দ্র করে কিশোরকে কুপিয়ে হত্যা হঠাৎ ‘প্রচণ্ড ব্যথা’ নিয়ে বাড়িতে মাদরাসাছাত্র নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু ভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল রৌমারীতে শপিং ব্যাগে মিলল ৩৫০০ পিস ইয়াবা যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে মারধর, যা বললেন শিশুর বাবা

সানি দেওলকে দ্বিতীয়বার চুমু খেতে নারাজ জুহি!

  • আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৭:৩১:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৭:৩১:৪৬ অপরাহ্ন
সানি দেওলকে দ্বিতীয়বার চুমু খেতে নারাজ জুহি! সানি দেওলকে দ্বিতীয়বার চুমু খেতে নারাজ জুহি!
একবারই চুমু খেয়েছি, রিটেক নয় ! সানি দেওলের সঙ্গে চুম্বনের দৃশ্যে কেন দ্বিতীয়বার রাজি হননি জুহি চাওলা?

নয়ের দশকের বলিউডে জনপ্রিয় জুটি ছিলেন সানি দেওল ও জুহি চাওলা। তাঁদের অভিনীত ছবি ‘লুটেরে’-র শুটিং ঘিরে একটি মজার ঘটনার কথা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ছবির প্রযোজক সুনীল দর্শন। ছবির একটি চুম্বনের দৃশ্যের রিটেক দিতে সরাসরি অস্বীকার করেছিলেন জুহি। অভিনেত্রীর স্পষ্ট জবাবে শেষ পর্যন্ত প্রথম টেকটিই রাখতে হয়েছিল নির্মাতাদের।

১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘লুটেরে’ ছবিতে সানি দেওলের বিপরীতে অভিনয় করেছিলেন জুহি চাওলা। ছবিটি পরিচালনা করেছিলেন ধর্মেশ দর্শন। সুনীল দর্শনের বর্ণনা অনুযায়ী, ছবির চিত্রনাট্যে সানি ও জুহির মধ্যে একটি ‘লিপ-টু-লিপ’ চুম্বনের দৃশ্য ছিল। শুটিংয়ের একেবারে শেষের দিকে দৃশ্যটির শুটিং করা হয়।

দৃশ্যটি নিখুঁতভাবে ক্যামেরাবন্দি করতে একাধিক ক্যামেরা ব্যবহার করা হয়েছিল। নির্মাতাদের লক্ষ্য ছিল, প্রথম টেকেই যাতে সেরা শট পাওয়া যায়। কিন্তু শুটিং শেষ হওয়ার পর জুহি পোশাক বদলে সেটের বাইরে চলে যান।

এরপর নির্মাতাদের মনে হয়, দৃশ্যটি আরও একবার শুট করলে হয়তো আরও ভালো ফল পাওয়া যাবে। সেই আশাতেই সুনীল দর্শন জুহির কাছে গিয়ে দ্বিতীয়বার শুটিংয়ের অনুরোধ জানান। কিন্তু অভিনেত্রী সাফ জানিয়ে দেন, চুক্তিতে যতটুকু বলা হয়েছিল, তিনি ততটুকুই করেছেন।

জুহির কথায়, “দর্শনজি, চুক্তি অনুযায়ী আমাকে একটিমাত্র চুমু খাওয়ার কথা বলা হয়েছিল। আমি ইতিমধ্যেই সেটা করে ফেলেছি।”

অভিনেত্রীর এমন স্পষ্ট জবাবের পর আর রিটেকের পথে হাঁটেননি নির্মাতারা। প্রথম টেকটিকেই চূড়ান্ত বলে মেনে নেওয়া হয় এবং সেই দৃশ্যই ছবিতে রাখা হয়।

সুনীল দর্শনের মতে, সেই সময় দর্শকের কাছে জুহি চাওলার ভাবমূর্তি ছিল অনেকটাই পাশের বাড়ির সাধারণ মেয়ের মতো। ফলে এমন সাহসী ও গ্ল্যামারাস দৃশ্যে অভিনয় করার ক্ষেত্রে তাঁর কিছুটা অস্বস্তি বা দ্বিধা থাকা অস্বাভাবিক ছিল না।

বলিউডের শুটিংয়ের নেপথ্যে থাকা এই ঘটনা আজও আলোচনায় আসে অভিনেত্রী জুহি চাওলার পেশাদার মনোভাব এবং চুক্তির শর্ত মেনে চলার উদাহরণ হিসেবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির