রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আমতলা চর আষাড়িয়াদহ এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৬৭৭ গ্রাম হেরোইন সদৃশ মাদকদ্রব্য উদ্ধার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।
রবিবার (২৫ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে গোদাগাড়ী থানাধীন আমতলা চর আষাড়িয়াদহ এলাকার একটি ফসলি জমিতে পরিত্যাক্ত অবস্থায় প্লাস্টিকের ব্যাগের ভেতরে চারটি এয়ারটাইট পলিব্যাগ থেকে এসব হেরোইন উদ্ধার করে। যার ওজন ১ হাজার ৬৭৭ গ্রাম, অর্থাৎ ১ কেজি ৬৭৭ গ্রাম।
উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে।
তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে প্রাথমিক তথ্যে কিছু জানায়নি এসআরবি-৫, রাজশাহী।

মোঃ মাসুদ রানা রাব্বানী :