ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামি ইস্রাফিল চট্টগ্রামে গ্রেপ্তার আগামী মাসে ২২ গজে ভারত-পাক লড়াই, প্রকাশিত হল সূচি অবসরের ৮ বছর পর পেশাদার ফুটবলে ফিরছেন রোনাল্ডিনহো ‘আমি আলিয়া বা দীপিকা নই’! পুরুষকেন্দ্রিক ছবির বাড়বাড়ন্ত নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্‌টে নগরীর তালাইমারীতে মাদকসহ শাশুড়ী-জামাই গ্রেফতার মোহনপুরে সার ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রামরাম দিঘিকে সবুজে সাজানোর উদ্যোগ,প্রথম ধাপে রোপণ করা হলো ২০০ কৃষ্ণচূড়া রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার পলাতক আসামি ইস্রাফিল চট্টগ্রামে গ্রেপ্তার প্রাথমিকের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা ঘুম ভাঙতেই ‘চক্ষু চড়কগাছ’ গৃহকর্তার সংগীতশিল্পী আসিফ আকবর মামলা করলেন পোশাক নকলের অভিযোগে রক ব্যান্ডের বিরুদ্ধে চিয়ারলিডারদের মামলা গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১ কোটি ৬০ লাখ টাকার হেরোইন উদ্ধার এবার ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া আক্রমণ নগরীজুড়ে ৬ মাদক কারবারি সহ গ্রেফতার ২০ ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ায় সমুদ্রসৈকত বন্ধ ঘোষণা আরব আমিরাতের ফ্লোরিডায় বাবার পিস্তল দিয়ে খেলতে গিয়ে ৩ বছরের শিশুর মৃত্যু গোদাগাড়ীতে শত বোতল এস্কাফসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মোহনপুরে সার ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

  • আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৮:২২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৮:২২:৩৭ অপরাহ্ন
মোহনপুরে সার ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ মোহনপুরে সার ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় ডিএপি সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে সার ডিলার আব্দুল আজিজের বিরুদ্ধে।

কৃষকদের অভিযোগ, ডিএপি সার মজুত থাকা সত্ত্বেও ‘সার নেই’ বলে তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এতে প্রয়োজনীয় সার না পেয়ে হতাশা নিয়ে বাড়ি ফিরছেন কৃষকরা।কিন্ত্ত কৌশলে তার আত্মীয়-স্বজনের সার দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেশি টাকা দিলেই কৌশলে তাদের সার দেয়া হয়েছে।অথচ দিনভর লাইনে দাঁড়িয়ে থেকেও সিংহভাগ কৃষক সার না নিয়ে ফিরে গেছেন।

জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে কেশরহাট পৌরসভার মেসার্স আশা ট্রেডার্সে সার নিতে আসা কৃষকদের ভিড় দেখা যায়। এ সময় সার না পেয়ে অনেক কৃষককে ফিরে যেতে হয় বলে অভিযোগ পাওয়া গেছে।কৃষকেরা বলছে,আজ সার না পেলে রাতের আঁধারে সার পাচার করে দিয়ে বলবে সার নাই শেষ হয়ে গেছে।কারণ এমন ঘটনা এর আগেও ঘটেছে।

এদিকে সার মজুত থাকার পরেও কেনো কৃষকদের তাৎক্ষণিকভাবে দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা না গেলে চলতি মৌসুমে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

কৃষকদের অভিযোগের সত্যতা যাচাই করে সার মজুত, বিতরণ ও বরাদ্দের হিসাব খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। সরকারি সার বিতরণে কোনো ধরনের অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

কৃষকদের প্রশ্ন, প্রয়োজনের সময় সার না পেয়ে তাঁদের বারবার ফিরে যেতে হলে কৃষি উৎপাদন কীভাবে স্বাভাবিক থাকবে ? এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে  ডিলার আব্দুল আজিজ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সার ছিল, আগামীকাল দেওয়া হবে। আজ ভিড়ের কারণে সবাইকে সার দেওয়া সম্ভব হচ্ছে না।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হকারদের পুনর্বাসনে পরিত্যক্ত দোকান ব্যবহারের উদ্যোগ: রাসিক প্রশাসক রিটনের

হকারদের পুনর্বাসনে পরিত্যক্ত দোকান ব্যবহারের উদ্যোগ: রাসিক প্রশাসক রিটনের