ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর খেতুরী ধামে তিরোধান উৎসবে গাঁজা ও সেবনের সরঞ্জামসহ গ্রেফতার ৯ বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল সেনাবাহিনী সেজে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকলেন ৭ জন, অতঃপর... ভিডিওর ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা আদায়, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার বাঘার পদ্মায় জেলের জালে ৬৩ কেজির ৬ বাগাড় মাছ ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামি ইস্রাফিল চট্টগ্রামে গ্রেপ্তার আগামী মাসে ২২ গজে ভারত-পাক লড়াই, প্রকাশিত হল সূচি অবসরের ৮ বছর পর পেশাদার ফুটবলে ফিরছেন রোনাল্ডিনহো ‘আমি আলিয়া বা দীপিকা নই’! পুরুষকেন্দ্রিক ছবির বাড়বাড়ন্ত নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্‌টে নগরীর তালাইমারীতে মাদকসহ শাশুড়ী-জামাই গ্রেফতার মোহনপুরে সার ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রামরাম দিঘিকে সবুজে সাজানোর উদ্যোগ,প্রথম ধাপে রোপণ করা হলো ২০০ কৃষ্ণচূড়া রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার পলাতক আসামি ইস্রাফিল চট্টগ্রামে গ্রেপ্তার প্রাথমিকের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা ঘুম ভাঙতেই ‘চক্ষু চড়কগাছ’ গৃহকর্তার সংগীতশিল্পী আসিফ আকবর মামলা করলেন পোশাক নকলের অভিযোগে রক ব্যান্ডের বিরুদ্ধে চিয়ারলিডারদের মামলা গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১ কোটি ৬০ লাখ টাকার হেরোইন উদ্ধার

রাজশাহীর খেতুরী ধামে তিরোধান উৎসবে গাঁজা ও সেবনের সরঞ্জামসহ গ্রেফতার ৯

  • আপলোড সময় : ২৫-১০-২০২৬ ১০:০৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৬ ১০:০৭:১০ অপরাহ্ন
রাজশাহীর খেতুরী ধামে তিরোধান উৎসবে গাঁজা ও সেবনের সরঞ্জামসহ গ্রেফতার ৯ রাজশাহীর খেতুরী ধামে তিরোধান উৎসবে গাঁজা ও সেবনের সরঞ্জামসহ গ্রেফতার ৯
 রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলীতে শ্রী পাট খেতুরী ধাম মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিরোধান উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। 

শনিবার (২৪ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে  গোদাগাড়ী মডেল থানাধীন ৬ নম্বর মাটিকাটা ইউনিয়নের খেতুর গ্রামের শ্রী পাট খেতুরী ধামের মন্দিরের পাশে একটি নিমগাছের নিচ থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: রাজশাহীর চারঘাটের ঝিকড়া গ্রামের দুলাল মন্ডল (৫২), ঢাকার যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার ওহিদ (৪৫), জামালপুরের মেলান্দহের চান্দারিয়া গ্রামের রুহুল আমিন (২৩), মেহেরপুরের গাংনীর রামনগর গ্রামের সাকিল আহমেদ (৩০), সিলেটের ফেঞ্চুগঞ্জের ছেরাড়ী গ্রামের আলী আকবর (৫৫), সিরাজগঞ্জ সদরের কালিয়া গ্রামের হোসেন মাহবুব (৩৯), দিনাজপুরের হাকিমপুরের মধ্যে কাশিদারপুর গ্রামের রাজু (৩৬), ঢাকার সবুজবাগের বাসাবো এলাকার মোহাম্মদ আলী পাগলা (৩৫) এবং নাটোরের গুরুদাসপুরের চরকাদহ গ্রামের শফিকুল ইসলাম (৬১)।

রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী শ্রী পাট খেতুরী ধামে মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিরোধান উৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসবে দেশ-বিদেশের দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী জেলা পুলিশ পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।

এরই ধারাবাহিকতায় রবিবার রাত সাড়ে ৮টার দিকে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোঃ জুয়েল আবেদীন জানতে পারেন, উৎসবস্থলের আশপাশে কয়েকজন ব্যক্তি ছদ্মবেশে অবস্থান করছেন এবং অপ্রীতিকর ঘটনা ঘটানোর আশঙ্কা রয়েছে। খবর পেয়ে তিনি সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে রাতে ৮টার দিকে বর্ণিত স্থান থেকে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ ৯ জনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশ জানিয়েছে, তিরোধান উৎসব চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে, যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসবে অংশ নিতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হকারদের পুনর্বাসনে পরিত্যক্ত দোকান ব্যবহারের উদ্যোগ: রাসিক প্রশাসক রিটনের

হকারদের পুনর্বাসনে পরিত্যক্ত দোকান ব্যবহারের উদ্যোগ: রাসিক প্রশাসক রিটনের