ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের ওপর অপরিহার্য। পাবনায় জমে উঠেছে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা নিদারুণ কষ্ট নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অসহায় জোবায়ের শেরপুরে ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২, মামলা প্রক্রিয়াধীন কর্মস্থলে গরহাজির হলেও মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিতে সরব এই পুলিশ সদস্য! চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, নবজাতককে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময় ৫ বাংলাদেশি আটক ‘বাবা এসেছে’ ভেবে দরজা খুলে বড় বিপদে ১০ বছরের শিশু! দাফনের জায়গা না থাকায় ঘরেই কবর হলো বৃদ্ধের ‘জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে’ চন্দনাইশে এসআরবি সদস্যদের ওপর হামলা: অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার ঢাকাসহ সারাদেশে র‍্যালির ঘোষণা বিএনপির সরকারের অনুমতি পেলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চন্দনাইশে এসআরবি সদস্যদের ওপর হামলা: অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার অতি শক্তিশালী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাড়ছে বাতাসের গতিবেগ নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ২২ রামেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, নতুন ভর্তি ৬১ অজ্ঞাত লাশের পরিচয় জানতে চায় রাজপাড়া থানা পুলিশ

চন্দনাইশে এসআরবি সদস্যদের ওপর হামলা: অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার

  • আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৭:৩৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৮:১২:১০ অপরাহ্ন
চন্দনাইশে এসআরবি সদস্যদের ওপর হামলা: অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার চন্দনাইশে এসআরবি সদস্যদের ওপর হামলা: অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি আভিযানিক দল। এ সময় আত্মরক্ষা ও সরকারি অস্ত্র-গোলাবারুদ রক্ষার্থে ফাঁকা গুলি ছোড়ে এসআরবি। পরবর্তীতে যৌথ অভিযান চালিয়ে দুই দেশীয় অস্ত্রসহ ৫ জন হামলাকারীকে গ্রেফতার করা হয়।

রোববার (২৫ অক্টোবর) রাতে এসআরবি-৭, চট্টগ্রাম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো: মঞ্জুর ইসলাম (৩৯) এবং মোঃ নবাব শরীফ প্রকাশ নবাব মিয়া (৩৪)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ অক্টোবর বিকালে এসআরবি-৭, চট্টগ্রামের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ২০টির অধিক মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আলমগীর চন্দনাইশ থানাধীন বরকল ইউনিয়নের কানাই মাদারি গ্রামের ঘাটকুল পাড়া এলাকায় অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে এসআরবির আভিযানিক দলটি সেখানে পৌঁছালে আসামি আলমগীর উপস্থিতি টের পেয়ে উত্তেজিত হয়ে চিৎকার করে তার অনুসারী ৪০-৫০ জনের একটি সন্ত্রাসী দলকে একত্রিত করেন। পরে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসআরবি সদস্যদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। সন্ত্রাসীরা মারমুখী হয়ে উঠলে এসআরবি সদস্যরা নিজেদের জানমাল ও সরকারি অস্ত্র-গোলাবারুদ রক্ষার্থে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। হামলায় এসআরবির ৪-৫ জন সদস্য আহত হন। তবে ঘটনাস্থল থেকে সন্ত্রাসী গ্রুপের তিন সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলো: মেহেদী হাসান সিফাত (২৩), জাহাঙ্গীর আলম (২৮) এবং আজিজুর রহমান সবুজ (২১)। তারা সবাই চন্দনাইশ উপজেলার কানাই মাদারি এলাকার বাসিন্দা।

রবিবার (২৫ অক্টোবর) গভীর রাতে এসআরবি-৭ এবং চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে উত্তর কানাইমাদারী এলাকা থেকে আরও দুই হামলাকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ চন্দনাইশ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার