ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ খেলার ছলে শ্যাম্পু খেয়ে দুই শিশুর মৃত্যু শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে মারা গেলেন পুত্রবধূ নারীর গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ডিবির জালে চক্রের ৩ সদস্য ‘উড়ন্ত রেডারে’র বহর বাড়াচ্ছে চিন, দেখাল উপগ্রহচিত্র! রশ্মিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলে সমালোচনার শিকার জাভেদ, পাশে দাঁড়াতে গিয়েও কটাক্ষের মুখে! কিশোরীকে চুম্বন করার ‘শাস্তি’! সরশুনায় বন্দুক দেখিয়ে নগ্ন করে পথে হাঁটানো হল তরুণকে, সঙ্গে বাবা এবং বন্ধুকেও! ৪৮ বছরেও অবিবাহিত, ডিম্বাণু সংরক্ষণ কেন করিয়েছেন? কারণ জানালেন কাজলের বোন তনিশা বিজয় আমার পেটে মালিশ করে দেয়, বললেন রশ্মিকা! পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের ওপর অপরিহার্য। পাবনায় জমে উঠেছে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা নিদারুণ কষ্ট নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অসহায় জোবায়ের শেরপুরে ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২, মামলা প্রক্রিয়াধীন কর্মস্থলে গরহাজির হলেও মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিতে সরব এই পুলিশ সদস্য! চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, নবজাতককে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময় ৫ বাংলাদেশি আটক ‘বাবা এসেছে’ ভেবে দরজা খুলে বড় বিপদে ১০ বছরের শিশু! দাফনের জায়গা না থাকায় ঘরেই কবর হলো বৃদ্ধের ‘জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে’

নারীর গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ডিবির জালে চক্রের ৩ সদস্য

  • আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৮:৪৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৮:৪৬:১০ অপরাহ্ন
নারীর গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ডিবির জালে চক্রের ৩ সদস্য নারীর গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ডিবির জালে চক্রের ৩ সদস্য
মুন্সীগঞ্জে গোপনে এক নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ভিডিও ধারণে ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. ফাহিম মোল্লা (২১), মো. রবিন মোল্লা ও মো. জিসান দেওয়ান (২০)। তাদের সবার বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালী এলাকায়।

সোমবার (২৬ অক্টোবর) মুন্সীগঞ্জ জেলা পুলিশ থেকে গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২৫ অক্টোবর দুপুরে মুন্সীগঞ্জ পৌরসভার রনছ হাওলাদারপাড়া এলাকায় এক নারী পোশাক পরিবর্তনের সময় তার অজ্ঞাতে কৌশলে আপত্তিকর ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। পরে ‘Lamiya Khan’ নামের একটি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে ওই নারীর সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করা হয়। একপর্যায়ে ধারণ করা ভিডিও তাকে পাঠিয়ে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয় এবং নগদ টাকা ও স্বর্ণালংকার দাবি করা হয়।

এ ঘটনায় মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৫ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের কাছ থেকে ভিডিও ধারণে ব্যবহৃত একটি মুঠোফোন উদ্ধার করে জব্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইয়াকুব হোসেন জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে। উদ্ধার করা মুঠোফোনটি জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার