ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল রাকসুর মেয়াদ শেষ আজ, বাড়ছে না মেয়াদ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ খেলার ছলে শ্যাম্পু খেয়ে দুই শিশুর মৃত্যু শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে মারা গেলেন পুত্রবধূ নারীর গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ডিবির জালে চক্রের ৩ সদস্য ‘উড়ন্ত রেডারে’র বহর বাড়াচ্ছে চিন, দেখাল উপগ্রহচিত্র! রশ্মিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলে সমালোচনার শিকার জাভেদ, পাশে দাঁড়াতে গিয়েও কটাক্ষের মুখে! কিশোরীকে চুম্বন করার ‘শাস্তি’! সরশুনায় বন্দুক দেখিয়ে নগ্ন করে পথে হাঁটানো হল তরুণকে, সঙ্গে বাবা এবং বন্ধুকেও! ৪৮ বছরেও অবিবাহিত, ডিম্বাণু সংরক্ষণ কেন করিয়েছেন? কারণ জানালেন কাজলের বোন তনিশা বিজয় আমার পেটে মালিশ করে দেয়, বললেন রশ্মিকা! পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের ওপর অপরিহার্য। পাবনায় জমে উঠেছে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা নিদারুণ কষ্ট নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অসহায় জোবায়ের শেরপুরে ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২, মামলা প্রক্রিয়াধীন কর্মস্থলে গরহাজির হলেও মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিতে সরব এই পুলিশ সদস্য! চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, নবজাতককে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময় ৫ বাংলাদেশি আটক ‘বাবা এসেছে’ ভেবে দরজা খুলে বড় বিপদে ১০ বছরের শিশু!

শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে মারা গেলেন পুত্রবধূ

  • আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৮:৪৮:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৮:৪৮:৫২ অপরাহ্ন
শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে মারা গেলেন পুত্রবধূ শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে মারা গেলেন পুত্রবধূ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার একটি বাড়িতে সাড়ে ১০ ঘণ্টার ব্যবধানে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই পরিবারের শোকের মাতম চলছে। স্থানীয়রা জানিয়েছেন, শ্বশুরের মৃত্যুতে কাঁদতে কাঁদতে জ্ঞান হারানোর পর পুত্রবধূর মৃত্যু হয়েছে।

গত শনিবার (২৪ অক্টোবর) রাতে শ্বশুর এবং রোববার সকালে মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, উপজেলার আমানউল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের মো. মফিজুর রহমান (৭০) ও তার পুত্রবধূ রাহিনা আক্তারেরও (৩২)।

স্থানীয়রা জানান, গত শনিবার রাত ১১টার দিকে শ্বশুর এবং রোববার সকাল সাড়ে ৯টার দিকে পুত্রবধূ মারা যান। বৃদ্ধ মফিজুর রহমান পেশায় একজন কৃষক ছিলেন। রাহিনা আক্তার তার মেঝ ছেলে মো. আলমগীর হোসেনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি মেম্বার মো. কামাল উদ্দিন বলেন, মফিজ মিয়া স্নেহশীল একজন ভালো মানুষ ছিলেন। তিনি পরিবারের সবাইকে আগলে রাখতেন। পুত্রবধূ রাহিনা আক্তারকে তিনি ও তার স্ত্রী আপন সন্তানের মতো ভালবাসতেন। শ্বশুর ও শাশুড়িকে নিজের বাবা-মায়ের মতোই ভালোবাসতেন রাহিনা।

কামাল উদ্দিন বলেন,

শনিবার রাত ১১টার দিকে মফিজুর রহমানের মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন ওই পুত্রবধূ। আহাজারি করতে করতে গতকাল ভোরের দিকে জ্ঞান হারান তিনি। এরপর পল্লিচিকিৎসক ডেকে তাকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যেই গতকাল (রোববার) সকাল সাড়ে ৯টার দিকে গৃহবধূও মারা যান।

তিনি আরও জানান, রোববার সকাল ১১টার দিকে স্থানীয় আজিজিয়া কচ্ছপ মার্কেট জামে মসজিদ মাঠে শ্বশুর মফিজুর রহমানের জানাজা এবং  সন্ধ্যার পর পুত্রবধূ রাহিনা আক্তারের  জানাজা অনুষ্ঠিত হয়। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার