ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল রাকসুর মেয়াদ শেষ আজ, বাড়ছে না মেয়াদ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ খেলার ছলে শ্যাম্পু খেয়ে দুই শিশুর মৃত্যু শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে মারা গেলেন পুত্রবধূ নারীর গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ডিবির জালে চক্রের ৩ সদস্য ‘উড়ন্ত রেডারে’র বহর বাড়াচ্ছে চিন, দেখাল উপগ্রহচিত্র! রশ্মিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলে সমালোচনার শিকার জাভেদ, পাশে দাঁড়াতে গিয়েও কটাক্ষের মুখে! কিশোরীকে চুম্বন করার ‘শাস্তি’! সরশুনায় বন্দুক দেখিয়ে নগ্ন করে পথে হাঁটানো হল তরুণকে, সঙ্গে বাবা এবং বন্ধুকেও! ৪৮ বছরেও অবিবাহিত, ডিম্বাণু সংরক্ষণ কেন করিয়েছেন? কারণ জানালেন কাজলের বোন তনিশা বিজয় আমার পেটে মালিশ করে দেয়, বললেন রশ্মিকা! পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের ওপর অপরিহার্য। পাবনায় জমে উঠেছে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা নিদারুণ কষ্ট নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অসহায় জোবায়ের শেরপুরে ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২, মামলা প্রক্রিয়াধীন কর্মস্থলে গরহাজির হলেও মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিতে সরব এই পুলিশ সদস্য! চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, নবজাতককে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময় ৫ বাংলাদেশি আটক ‘বাবা এসেছে’ ভেবে দরজা খুলে বড় বিপদে ১০ বছরের শিশু!

খেলার ছলে শ্যাম্পু খেয়ে দুই শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৮:৫১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৮:৫১:৩৪ অপরাহ্ন
খেলার ছলে শ্যাম্পু খেয়ে দুই শিশুর মৃত্যু খেলার ছলে শ্যাম্পু খেয়ে দুই শিশুর মৃত্যু
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় খেলার ছলে শ্যাম্পু পান করে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পাগলা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন। এর আগে রোববার উপজেলার পাইথল ইউনিয়নের গোলাবর গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- গোলাবর গ্রামের রাহাত বেপারী ছেলে মাহমুদ হাসান সাজিত (৩) ও জনি বেপারীর মেয়ে হুময়রা (৬)। তাদের মধ্যে রোববার দুপুরে উপজেলা গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রাহাত ও রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় হুময়রা।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, প্লাস্টিক বোতলজাতকরণ একটি বড় শ্যাম্পু বোতল ঘরের এক কোণে রেখে দেয় নিহত দুই শিশুর স্বজনরা। ঘটনার দিন সকাল ১০টায় ওই মেয়াদোত্তীর্ণ শ্যাম্পুর বোতল বের করে নিহত মাহমুদ হাসান সাজিত, হুমায়রাসহ তিন শিশু প্লাস্টিকের হাঁড়ি পাতিল নিয়ে খেলছিল। ওই শ্যাম্পুর ফেনা দিয়ে প্লাস্টিকের হাঁড়ি পাতিল ধুয়ে পরিষ্কার করছিল আবার নোংরা করছিল। একপর্যায়ে ওই মেয়াদোত্তীর্ণ শ্যাম্পুর বোতলে পানি ভরে ফেনা তৈরি করে। পরে ওই ফেনাসহ শ্যাম্পুর বোতলের পানি পান করে। এতে তিন শিশুই গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পরে শিশুর স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদ হাসান সাজিতকে মৃত ঘোষণা করেন। নিহত হুমায়রাসহ অপর শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে হুমায়রা ও অন্য শিশুকে হাসপাতালে ভর্তি করেন। রাত সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুমায়রার মৃত্যু হয়। তবে অন্য শিশুটি সুস্থ আছে বলে জানা গেছে।

পাগলা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, পুলিশকে জানালে ঝামেলা হতে পারে ভেবে পারিবারের কেউ বিষয়টি থানায় জানায়নি। পরে রাত ১১টার দিকে সংবাদকর্মীরা ফোন করে বিষয়টি জানতে চাইলে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। তবে নিহত শিশুদের স্বজনদের কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার