রাজশাহী নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার আসামি, অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে অভিযুক্তসহ মোট ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা ও অনলাইন জুয়ায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, সোমবার (২৬ অক্টোবর) নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ১৩ জন, মাদক মামলায় দুজন এবং অন্যান্য মামলায় ১৭ জন রয়েছেন। এ ছাড়া মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মতিহার থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুর পৌনে ৩টার দিকে বোয়ালিয়া থানার উপর ভদ্রা এলাকা থেকে ১২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ আশিকুর রহমান (৩০) ও মোঃ রাতুল হোসেনকে (২৭) গ্রেপ্তার করা হয়।
এদিন রাত ১০টার দিকে মতিহার থানা পুলিশ চর সাতবাড়িয়া বটতলা এলাকা থেকে দুটি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চার গ্রাম গাঁজা সহ মোঃ অলীউল্লাহ বাগাকে (২৯) গ্রেপ্তার করে।
এ ছাড়া সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকা থেকে ১২০ গ্রাম গাঁজাসহ মোঃ নাজিবুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করে মহানগর ডিবি পুলিশ। তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
একই দিন রাত পৌনে ১টার দিকে বোয়ালিয়া থানার রানীবাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে মোঃ মাখসেদুজ্জামান স্বপ্নকে (২৩) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তাঁর ব্যবহৃত দুটি স্মার্টফোন তল্লাশি করে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য পাওয়া যায়। এর মধ্যে একটি জিমেইল আইডি, তিনটি মোবাইল সিমকার্ড, বিকাশ ও নগদ হিসাবের সঙ্গে ব্যবহৃত একটি নম্বর, অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত ওয়েবসাইটে নয়টি ইউজার আইডি এবং পাঁচটি অ্যাপ রয়েছে। এ ঘটনায় মাখসেদুজ্জামান স্বপ্নের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

মোঃ মাসুদ রানা রাব্বানী :