নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) ও মাদক বিক্রির দুই হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পলি রানী (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।গত সমবার উপজেলার শ্রীরামপুর ঋষিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মান্দা থানা পুলিশের এসআই (নিঃ) আশীষ কুমার সান্যালের নেতৃত্বে সঙ্গীয় এএসআই মহসিন আলী, নারী কনস্টেবল কেয়া খাতুন ও কনস্টেবল মো. হাসান আলী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় পলি রানীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের ভেতরে দেয়ালের পাশে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) এবং মাদক বিক্রির দুই হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার কৃত নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এস. এ সিরাজুল ইসলাম, মান্দা :