ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে?

  • আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৬:৫৪:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৬:৫৪:৪৩ অপরাহ্ন
রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে?
এক হাতে বন্দুক, ঠোঁটের ফাঁকে গোলাপ। চোখেমুখে আগুনঝরা অভিব্যক্তি, শরীর জু়ড়ে আঘাতের চিহ্ন। বিপজ্জনক অথচ রোম্যান্টিক— দু’য়ের মিশেল ধরা পড়ল শাহরুখ খানের নতুন ছবিতে। তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর নতুন ঝলক ঘিরে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে।

সমাজমাধ্যমে ছবির নতুন ঝলক তুলে ধরেছেন শাহরুখ নিজেই। সঙ্গে লিখেছেন, “আজ ফির ইয়াদ আয়া... কাতিল নহি, আশিক হুঁ।” যার বাংলা মানে দাঁড়ায়, “আজ আবার মনে পড়ল... খুনি নই, আমি একজন প্রেমিক।” শাহরুখের এই বক্তব্য, ছবিতে তাঁর চরিত্রের দ্বৈত সত্তার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন অনুরাগীদের একাংশ। একদিকে হিংস্র, নির্দয় ‘অ্যাকশন’, অন্য দিকে প্রেমের কোমল অনুভূতি— দু’য়ের মিশেলেই তৈরি হতে চলেছে ‘কিং’।

ছবিটির মুক্তির দিনও ইতিমধ্যে ঘোষণা হয়েছে। চলতি বছরের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসার কথা ‘কিং’-এর। বড়দিনের মরসুমে একাধিক বড় বাজেটের ছবির সঙ্গে বক্সঅফিসে প্রতিযোগিতায় নামতে পারে শাহরুখের এই ছবি। সেই তালিকায় রয়েছে হলিউডের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, ‘ডুন: পার্ট থ্রি’ এবং নাগার্জুনের শততম ছবি ‘কিং ১০০’। ফলে ধরে নেওয়া যায় যে, বছরের শেষ সপ্তাহে সিনেপ্রেমীদের জন্য জমজমাট লড়াই অপেক্ষা করছে।

‘কিং’ ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খানকে। সেই সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, অনিল কপূর এবং অরশাদ ওয়ারসিকে। ছবির পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ। প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘রেড চিলিজ় এন্টারটেনমেন্ট’ এবং ‘মারফ্লিক্স পিকচার্স’।

শাহরুখ এর আগে তাঁর চরিত্রের অন্ধকার দিকের কথাও জানিয়েছেন। তাঁর মতে, নায়ক ও খলনায়কের মধ্যে স্পষ্ট বিভাজন টানতে তিনি কোনও দিনই আগ্রহী নন। কেরিয়ারের শুরুর দিকে ‘ডর’, পরবর্তী সময়ে ‘ডন’, ‘অঞ্জাম’ এবং ‘বাজিগর’-এর মতো ছবিতে নেতিবাচক ছায়া থাকা চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘কিং’-এও সেই ধূসর চরিত্রের আভাস মিলতে পারে।

নতুন ঝলকে শাহরুখের হাতে বন্দুক, অথচ ঠোঁটে গোলাপ দেখা গিয়েছে। এই বৈপরীত্যই ছবির প্রচারে বাড়তি মাত্রা যোগ করেছে। তবে তাঁর চরিত্রের প্রকৃত রহস্য জানতে অপেক্ষা করতে হবে ছবির পরবর্তী ঝলক এবং মুক্তির জন্য।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২