নওগাঁ নিয়ামতপুরে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেপাটের তৈরি স্কুল ব্যাগ, পানির পট ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার একরামুল শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণপাড়া মুক্তারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি স্কুল ব্যাগ, পানির পট এবং জ্যামিতি বক্স বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মারুফ হোসেন, ইকরামুল শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নেশাদ বানু প্রমুখ।

সবুজ সরকার নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: