ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোরাই ল্যাপটপ ও এক ডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ পুঠিয়ার হত্যা মামলার আসামি কুষ্টিয়ায় গ্রেফতার রোজার আগে আবারও সয়াবিন তেলের দাম বাড়াতে চায় ব্যবসায়ীরা নতুন পে-স্কেলে বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২ চতুর্থ শ্রেণির ছাত্রীকে কৌশলে টয়লেটে নিয়ে গেলেন শিক্ষক, অতঃপর... রাজশাহীর পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নে রাসিক-জিআইজেডের কর্মশালা দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই বাগমারায় ফসলি জমির মাটি কাটায় একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা গুরুদাসপুরে ছাত্রদল নেতার জানাজার পরপরই প্রবাসীর শপিংমলে হামলা-লুটপাট মসজিদের জমি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ নাটোরে অনলাইন প্রতারণার অভিযোগে ইয়াবা সহ যুবক গ্রেপ্তার এবার ক্ষমা চাইলেন মাসুদের ‘শ্যালিকা’, কান ধরে তওবা করলেন শ্বশুর! সেই মাসুদকে তালাক দিলেন ‘শ্যালিকা’ পূর্ণিমা টাঙ্গাইলে মহাসড়কে মিলল অজ্ঞাত নারীর মরদেহ সিরাজগঞ্জে চাঁদা না পেয়ে সোনাখাড়ার ইউপি সদস্যকে বেদম পেটালেন নেতা এবার হবিগঞ্জে আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা বদলগাছীতে ফেসবুকে পরিচয়, নির্জন এলাকায় ডেকে নিয়ে মোটরসাইকেল ছিনতাই

বদলগাছীতে ফেসবুকে পরিচয়, নির্জন এলাকায় ডেকে নিয়ে মোটরসাইকেল ছিনতাই

  • আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৫:৪৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৫:৪৪:৪২ অপরাহ্ন
বদলগাছীতে ফেসবুকে পরিচয়, নির্জন এলাকায় ডেকে নিয়ে মোটরসাইকেল ছিনতাই বদলগাছীতে ফেসবুকে পরিচয়, নির্জন এলাকায় ডেকে নিয়ে মোটরসাইকেল ছিনতাই
নওগাঁর বদলগাছীতে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে এক ব্যক্তিকে নির্জন এলাকায় ডেকে নিয়ে মারধর করে মোটরসাইকেল, মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ছয় ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হাটশাপিলা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হাটশাপিলা এলাকার মিঠনের ছেলে মো. সিয়াম (১৮) ও জাহাঙ্গীর আলমের ছেলে মো. রহিত (১৮)। ভুক্তভোগী হুমায়ন কবির উপজেলার আধাইপুর ইউনিয়নের পরমান্দপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ফেসবুকের মাধ্যমে সিয়াম ও রহিতের সঙ্গে পরিচয় হয় হুমায়ন কবিরের। সোমবার পাহাড়পুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে চারা গাছ কেনার জন্য তিনি মথুরাপুরের জাবারীপুর হাটে যান। এ সময় সিয়াম ও রহিত বিভিন্ন অজুহাতে তাকে হাটশাপিলা এলাকায় নিয়ে যান। সেখানে তাদের আরও কয়েকজন সহযোগী জড়ো হন বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে রাস্তার পাশে নিয়ে হুমায়নকে মারধর করা হয়। পরে তার মোটরসাইকেল, মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান অভিযুক্তরা। এ সময় তার কাছে আরও দুই লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

হুমায়ন কবির বলেন, কাজ শেষে বাড়ি ফেরার পথে চারা গাছ কেনার জন্য জাবারীপুর বাজারে গেলে সিয়াম ও রহিত তার পিছু নেন। পরে বাজারের পাশে নিয়ে তাকে মারধর করে মোটরসাইকেল কেড়ে নেওয়া হয়। হামলাকারীর সংখ্যা ছয় থেকে সাতজন ছিল বলেও দাবি করেন তিনি।

বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জিয়া বলেন, অভিযোগ পাওয়ার ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। পরে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ছবি ও কণ্ঠ ব্যবহার করে ছেলেদের আকৃষ্ট করা এবং সুযোগ বুঝে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সবাইকে পরামর্শ দিয়েছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২