নওগাঁর আত্রাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে আত্রাই উপজেলা যুবদলের উদ্যোগে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন সমাবেশটি সঞ্চালনা করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন সাখিদার। তিনি বলেন, জাতীয়তাবাদী যুবদল বিএনপির আন্দোলন-সংগ্রামের অন্যতম প্রধান শক্তি। প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের গণতান্ত্রিক আন্দোলন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই অন্যায়-অবিচারের বিরুদ্ধে আপসহীন ভূমিকা পালন করে আসছে। আত্রাই উপজেলা যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এবং তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে যুবদলের প্রতিটি নেতাকর্মী মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন। আগামী দিনেও গণতন্ত্র, মানুষের অধিকার ও সংগঠনের সাংগঠনিক শক্তি সুদৃঢ় করতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন আত্রাই উপজেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার ও সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ফারুক বখত্, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম মিঠু ও ওবায়দুল হাসান টুটুল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কেএম আইয়ুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদ আলী প্রাংসহ যুবদলের ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পারভেজ গাদ্দাফী আত্রাই (নওগাঁ) প্রতিনিধি