ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর পারমাণবিক বিদ্যুতের আরও কাছে বাংলাদেশ, উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর দিনে রেকি, রাতে গৃহবধূর ঘরে মুখোশধারী ৩ যুবক নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? আর্থিক সংকটে থমকে ছিল চিকিৎসা, সমু চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র আটক দাদার সঙ্গে দেখা করে ফেরা হলো না ৬ বছরের তওবার ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর ভাসমান মরদেহ মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম মায়ের চোখের সামনেই দুই বোনকে পিষে মারল কাভার্ডভ্যান বিষ হাতে হৃদয়ের বাড়িতে কিশোরী, বলছে ‘বিয়ে করতেই হবে’ চীনের বহরে রহস্যময় ট্রাইমারান সাবমেরিন, ১৬টি ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা সামনে-পেছনে শিক্ষা অফিস, মাঝখানে ‘ধুকে মরছে’ জরাজীর্ণ বিদ্যালয় হরমুজ প্রণালীতে সমুদ্র মাইনের আঘাতে তিন তেল ট্যাঙ্কারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬ বাঘায় উদ্যোক্তা সম্মেলন ও কর্মমুখী মিলনমেলা অনুষ্ঠিত প্রাথমিকের ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক ও দপ্তরি আটক গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচজন তাহসিফের মৃত্যুতে জামায়াতের বিবৃতি

সরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত

  • আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৫:৩৬:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৫:৩৬:৩৭ অপরাহ্ন
সরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত
সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে জনস্বার্থে নিয়োজিত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের নতুন নীতিমালা জারি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বেতন নির্ধারণ, পেনশন, ইনক্রিমেন্ট ও আনুতোষিকসংক্রান্ত জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে জাতীয় বেতন স্কেল-২০১৫-এর আওতায় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব কর্মকর্তা-কর্মচারীর চুক্তির মেয়াদ ওই তারিখের পরও বহাল রয়েছে, তাদের জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী সমতুল্য গ্রেড ও ধাপে বেতন নির্ধারণ করা হবে।

পাশাপাশি তারা চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ-২০২৬ অনুযায়ী বর্ধিত হারে বেতন এবং চুক্তি অনুসারে প্রাপ্য ভাতা পাবেন বলে জানায় সরকার।

আরও জানানো হয়, ১ জুলাইয়ের পর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে অবসরের অব্যবহিত আগে পাওয়া মূল বেতনের গ্রেড ও ধাপের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন নির্ধারণ করা হবে। তবে বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত অথবা উভয় পক্ষের সম্মতিতে চুক্তির মাধ্যমে স্থির করা বেতনও প্রযোজ্য হতে পারে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চুক্তিভিত্তিক নিয়োগের জন্য নির্ধারিত বেতন থেকে কম্যুটেশন বা পেনশন সমর্পণের আগের গ্রস পেনশন এবং প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ অতিরিক্ত পেনশন বাদ দেওয়া হবে না। তবে চুক্তিভিত্তিক নিয়োগকালীন চাকরির জন্য কোনো ইনক্রিমেন্ট, আনুতোষিক বা বর্ধিত পেনশন দেওয়া হবে না।

অর্থ মন্ত্রণালয় জানায়, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছাড়া অন্যদের চুক্তিভিত্তিক নিয়োগের বেতন-ভাতা ও অন্যান্য শর্ত সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা ও পরিস্থিতি বিবেচনায় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের সমন্বয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে। সে অনুযায়ী পরে চুক্তিপত্র সম্পাদন করা হবে।

নতুন এই সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক আগের আদেশ ও স্মারক নির্দেশনার সংশ্লিষ্ট অংশ বাতিল করা হয়েছে। একই সঙ্গে অর্থ বিভাগের ২০১৬ সালের ২৬ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২