ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কন্যাশিশু রেখে হঠাৎ লাপাত্তা স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর পারমাণবিক বিদ্যুতের আরও কাছে বাংলাদেশ, উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর দিনে রেকি, রাতে গৃহবধূর ঘরে মুখোশধারী ৩ যুবক নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? আর্থিক সংকটে থমকে ছিল চিকিৎসা, সমু চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র আটক দাদার সঙ্গে দেখা করে ফেরা হলো না ৬ বছরের তওবার ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর ভাসমান মরদেহ মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম মায়ের চোখের সামনেই দুই বোনকে পিষে মারল কাভার্ডভ্যান বিষ হাতে হৃদয়ের বাড়িতে কিশোরী, বলছে ‘বিয়ে করতেই হবে’ চীনের বহরে রহস্যময় ট্রাইমারান সাবমেরিন, ১৬টি ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা সামনে-পেছনে শিক্ষা অফিস, মাঝখানে ‘ধুকে মরছে’ জরাজীর্ণ বিদ্যালয় হরমুজ প্রণালীতে সমুদ্র মাইনের আঘাতে তিন তেল ট্যাঙ্কারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬ বাঘায় উদ্যোক্তা সম্মেলন ও কর্মমুখী মিলনমেলা অনুষ্ঠিত প্রাথমিকের ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক ও দপ্তরি আটক গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচজন

বিষ হাতে হৃদয়ের বাড়িতে কিশোরী, বলছে ‘বিয়ে করতেই হবে’

  • আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৬:২৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৬:২৪:২১ অপরাহ্ন
বিষ হাতে হৃদয়ের বাড়িতে কিশোরী, বলছে ‘বিয়ে করতেই হবে’ বিষ হাতে হৃদয়ের বাড়িতে কিশোরী, বলছে ‘বিয়ে করতেই হবে’
প্রেমিককে বিয়ে করার দাবিতে জামালপুরের মেলান্দহে তার বাড়িতে অবস্থান নিয়েছে ১৬ বছরের এক কিশোরী। প্রায় ৫ বছর ধরে প্রেমের সম্পর্কের দাবি করে ওই কিশোরী বলছে, ‘হৃদয়কে না পেলে আমি মারা যাব। এই ঘরেই বিষ খেয়ে আত্মহত্যা করব।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর থেকে উপজেলার আদ্রা ইউনিয়নের থুরী টনকীপাড়া এলাকায় প্রেমিকের বাড়িতে অবস্থান করছে কিশোরী ইসরাত জাহান মীম।

এ ঘটনায় কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অবস্থানরত মীমের দাবি, একই এলাকার ফেরদৌস হাসান হৃদয়ের (২১) সঙ্গে তার প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক। সম্প্রতি হৃদয়ের পরিবার তাকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে জানতে পারেন তিনি। এরপর বিয়ের দাবিতে হৃদয়ের বাড়িতে যান মীম।

এ সময় তার হাতে বিষ ছিল বলে দাবি করেন তিনি। তবে হৃদয়ের সৎমা তার কাছ থেকে বিষ কেড়ে নেন।

মীম হাজরাবাড়ী গার্লস হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। হৃদয় ওই এলাকার সোহেলের ছেলে। পড়ালেখার পাশাপাশি তিনি কাঁচামালের ব্যবসা করেন।

মীম বলেন, ‘আমাদের প্রেমের সম্পর্কের কথা হৃদয়ের পরিবারের সবাই জানেন। এলাকার লোকজনও জানেন। এখন বিয়ে না হলে কাউকে মুখ দেখাতে পারব না। হৃদয় আমাকে বিয়ে না করলে এ বাড়িতেই বিষ খেয়ে মারা যাব। সে ১০ বিয়ে করলেও আমাকে বিয়ে করতেই হবে।’

মীমের দাবি, তাদের সম্পর্কের কথা দুই পরিবারের সদস্যসহ এলাকার অনেকেই জানেন। তবে সম্প্রতি হৃদয়ের পরিবার তাকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করছে। এ কারণে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।

এদিকে, মীমের অবস্থানের পর হৃদয় ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। তাদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়লে বাড়ির আশপাশে উৎসুক মানুষের ভিড় জমে।

স্থানীয় বাসিন্দা মিশু ও মমিন জানান, মীম ও হৃদয়ের বাড়ি পাশাপাশি। তারা একই বংশেরও। বিষয়টি দ্রুত সমাধান হওয়া প্রয়োজন বলে মনে করেন তারা।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২