ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০৩০ ঘিরে জরুরি সতর্কতা, প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন-জাপান ইরানের সঙ্গে সামরিক সংঘাত দ্রুতই শেষ হতে পারে: ট্রাম্প পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন সাংবাদিকবৃন্দ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিঃ ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক কারকারী গ্রেপ্তার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষের জয়, অনিয়মের অভিযোগ জামায়াত প্রার্থীর সৌদি আরবের আগুনে নিহত আরও নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবার সিসাদূষণ প্রতিরোধে রাবিতে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থের র‍্যালি-মানববন্ধন পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান ফেনীতে বসতবাড়ি থেকে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ১ বর্তমান বিশ্বে সবচেয়ে সহজে বিসর্জন দেওয়া হচ্ছে মানুষের জীবন: প্রধান বিচারপতি নগরীজুড়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯ বোয়ালিয়ায় বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার মাদক কারবারি প্রিভেল কাজীহাটা নতুন জামে মসজিদের নির্মাণকাজ পরিদর্শনে রাসিক প্রশাসক শিশুদের বই পড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে চারজনের কারাদ- সহ গ্রেপ্তার ২৪ গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে মাদক সেবনের দায়ে দুইজনের ৭ দিনের কারাদণ্ড

কন্যাশিশু রেখে হঠাৎ লাপাত্তা স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী

  • আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৭:১৭:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৭:১৭:২১ অপরাহ্ন
কন্যাশিশু রেখে হঠাৎ লাপাত্তা স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী কন্যাশিশু রেখে হঠাৎ লাপাত্তা স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী
প্রেমিকের সঙ্গে স্ত্রী চলে যাওয়ায় আজিজ আকন্দ নামে এক যুবকের দুধ দিয়ে গোসলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ভিডিওতে আজিজ আকন্দ নামে ওই যুবককে বলতে শোনা যায়, ‘বিশ্বাস করে রেখে গেছিলাম...ফুটফুটে শিশুকন্যা রেখে চলে গেছে আন্যের হাত ধরে।’

খোঁজ নিয়ে জানা গেছে, আজিজ আকন্দ একজন সৌদি প্রবাসী। তার বাড়ি জামালপুরের মাদারগঞ্জে চরগোপালপুর এলাকায়। বেশ কয়েক বছর আগে তিনি সৌদিতে পাড়ি জমান। প্রায় ৯ বছর আগে আজিজ আকন্দের সঙ্গে শান্তনা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে ৬ বছরের একটি শিশুকন্যা রয়েছে। কিন্তু কন্যাশিশুটিকে রেখে গত বুধবার বিকেলে ৩ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে এক যুবকের সঙ্গে শান্তনা আক্তার পালিয়ে যায় অভিযোগ ওঠে।

বৃহস্পতিবার এই ঘটনায় মাদারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। 

বৃহস্পতিবার সকালে একটি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লাইভ ধারণ করেন আজিজ আকন্দ। মধ্যপ্রাচ্যের সৌদি আরব থেকে ধারণ করা কয়েক সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়। 

ছড়িয়ে পড়া ভিডিওতে প্রবাসী আজিজ আকন্দ দুধ ঢেলে গোসলের সময় বলতে শোনা গেছে, ‘নারীর মায়া, বিশ্বাস করে রেখে গেছিলাম, ৯ বছরের সংসার ভেঙে ৬ বছরের একটি ফুটফুটে শিশুকন্যা রেখে চলে গেছে আন্যের হাত ধরে। আমি সৌদি আরবে দুধ দিয়ে গোসল করলাম, বিচার দিমু কাবাঘরে, আল্লার কাছে।’

এদিকে অভিযোগ প্রসঙ্গে জানতে শান্তনা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টায় তার বাড়ি গিয়েও কাউকে পাওয়া যায়নি। এতে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

মাদারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসেম বলেন, আজিজ আকন্দের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে। তদন্তপূর্বক এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে  ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯

নগরীজুড়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯