রাজশাহী মহানগরীর কাজীহাটা নতুন জামে মসজিদের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় মসজিদের নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের আগে মসজিদটি পরিদর্শন করেন রাসিক প্রশাসক। এ সময় তিনি নির্মাণকাজের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে তিনি মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। মসজিদটির নির্মাণকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহম্মদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমানসহ সিটি কর্পোরেশনের অন্যান্য প্রকৌশলী।
এ ছাড়া কাজীহাটা নতুন জামে মসজিদ কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ আব্দুস সাত্তার (শাহিন), উপদেষ্টা মণ্ডলীর সদস্য শরিফুর রহমান, ডা. হাবিবুল্লাহ সরকার ও রবিউল আলম, সহ-সভাপতি মোঃ আকবর আলী, মোঃ সাদিকুল ইসলাম (বাবলু), মোঃ আবুল কাশেম ও ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক খন্দকার তাজুল ইসলাম (তাজু), সহ-সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী ও মোঃ আব্দুল হামিদ (রতন), কোষাধ্যক্ষ মোঃ মাহবুব আলম খান, দপ্তর সম্পাদক মোঃ হাসিবুল হোসেনসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

মোঃ মাসুদ রানা রাব্বানী :