ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পালকের সঙ্গে বিচ্ছেদের পথে ইব্রাহিম খলনায়ক রিটার্নস-এ সঞ্জয়ের পাশে সালমান, ফিরছে দুই তারকার জুটি যুবসমাজ জাতির প্রাণশক্তি ও উন্নয়নের চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে লিম্পেট মাইন হামলা পোল্যান্ডে সাংবিধানিক সংকট, আদালতের প্রধানকে বরখাস্ত ঘিরে উত্তেজনা এইচএসসির ফল আশানুরূপ না হওয়ায় প্রাণ গেল কলেজছাত্রের সিংড়ায় দুর্ভোগ এড়াতে স্কুল স্থানান্তরের দাবি নিয়ামতপুরে সাংবাদিকদের কীটনাশক দোকানে চুরি ঠাকুরগাঁও উপ-নির্বাচনে শিক্ষক প্রচারনায় অংশ নেওয়ায়- বিভাগীয় মামলা করতে ইসির নির্দেশ নিয়ামতপুরে এইচএসসিতে পাসের হার ৩৭.১৪ শতাংশ, ২টি কলেজে শতভাগ ফেল দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! লালপুরে ৫টি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন চরমোনাইয়ের প্রার্থীসহ তিনজন মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন গোদাগাড়ীতে ১৫ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেপ্তার ১২ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণ মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার পাবনায় জমে উঠেছে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষের জয়, অনিয়মের অভিযোগ জামায়াত প্রার্থীর

  • আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০৮:২২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৮:২২:২৩ অপরাহ্ন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষের জয়, অনিয়মের অভিযোগ জামায়াত প্রার্থীর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষের জয়, অনিয়মের অভিযোগ জামায়াত প্রার্থীর
একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বড় ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন। অন্যদিকে নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ আসনটির ১৮৫টি কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন করেছে জেলা নির্বাচন কমিশন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচনী মাঠে মোতায়েন ছিলো নিরাপত্তা বাহিনীর ৫ হাজার ৩শ সদস্য। পুলিশের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে ২১ প্লাটুন বিজিবি, এসআরবি-১৩’র ৮টি টহল দল।

 বেসরকারি ফলাফলে দেখা গেছে, ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমিন নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার দেলাওয়ারের চেয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন। এই জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংবাদ সম্মেলনে বলেন, এই বিজয় জনগণের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের বিজয়।বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে দাড়িপাল্লার দেলোওয়ার হোসেন পেয়েছে ৯৬৪৫০ ভোট, ধানের শীষের মির্জা ফয়সল আমিন ২২৭৭৮৯ ভোট, বটগাছ প্রতিকের আব্দুল আলিম নিজামি ৮৩৬ ভোট, হাতপাখার কাদেমুল ইসলাম ৩২৮৮ ভোট, ডাব প্রতিকের হোসন মো ওমর ফারুখ ৪৪৯ ভোট,এছাড়াও বাতিলকৃত ভোট ৫১৬৩ টি।

এদিকে, নির্বাচনের ফল ঘোষণার পর পরই ভোটকেন্দ্রে অনিয়ম, জালিয়াতি এবং নানা ধরনের কারচুপির অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী। জরুরি সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বিভিন্ন কেন্দ্র থেকে জামায়াত ও স্বতন্ত্র এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি, দিনভর ব্যালট পেপার ছিনতাই ও ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ করে দেয়ার মত ঘটনা ঘটেছে, নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের দাবি জানানো হলেও তা রক্ষা হয়নি।

সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখা গেছে। কোথাও কোনো ধরনের সহিংস পরিস্থিতি চোখে পড়েনি। নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোটারদের পরিচয় যাচাই করে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এদিন সকালে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন বয়সী ভোটারদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় ভোটকেন্দ্রে।

নির্বাচনে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল নজরকাড়া। প্রথমবার ভোট দেওয়ার অনুভূতি জানাতে গিয়ে কেউ কেউ আবেগ আপ্লুত হয়ে পড়েন। আবার অনেকেই আট মাসের ব্যাবধানে দ্বিতীয়বার ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

রিয়াজ মাহমুদ নামে এক তরুণ ভোটার বলেন, যদিও এটি উপনির্বাচন। কিন্তু জীবনের প্রথম ভোট দিতে পেরে আমাকে খুব ভালো লাগছে। উপনির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্রগুলোতে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। পুলিশের পাশাপাশি মাঠে দায়িত্ব পালন করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। ভোটাররা যাতে নির্বিঘে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সতর্ক অবস্থানে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম সিরাপসহ প্রাইভেট কার জব্দ

নগরীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম সিরাপসহ প্রাইভেট কার জব্দ