ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! লালপুরে ৫টি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন চরমোনাইয়ের প্রার্থীসহ তিনজন মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন গোদাগাড়ীতে ১৫ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেপ্তার ১২ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণ মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার পাবনায় জমে উঠেছে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা রাজশাহীতে ঋত্বিক ঘটকের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন নগরীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম সিরাপসহ প্রাইভেট কার জব্দ এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের রাসিক প্রশাসকের অভিনন্দন রাজশাহী রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিনোদপুরে ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে উদ্যোগ নিচ্ছে রাসিক নগরীর সপুরায় পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা নগরীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ, সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ ​শেরপুরে মাইকিং করে লোক জড়ো, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত পুলিশসহ বেশ কয়েকজন

নগরীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

  • আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৭:০৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৭:০৮:০১ অপরাহ্ন
নগরীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার নগরীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার
রাজশাহী নগরীতে অর্ধশত কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহী।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে নগরীর বেলপুকুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৫২ কেজি মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো: মোঃ রিফাত হোসেন (৩৬), সে মৌলভীবাজার জেলার সদর উপজেলার দরগা মহল্লার মৃত চান মিয়ার ছেলে, মোঃ ইব্রাহিম খান (৪০), সে কমলগঞ্জ উপজেলার প্রতাপী গ্রামের মোঃ আনোয়ার খানের ছেলে ও মোঃ জামাল মিয়া (২৭), সে সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত বশর মিয়ার ছেলে।

শনিবার বিকালে এসআরবি-৫, রাজশাহী সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই মহাসড়ক দিয়ে একটি পিকআপে মাদক পরিবহনের খবর পেয়ে সেখানে চেকপোস্ট স্থাপন করেন তারা। এ সময় একটি টাটা পিকআপকে থামার সংকেত দেওয়া হলে চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে অভিযানকারী দল পিকআপটির গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতার মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরে করা হয়েছে।

শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম সিরাপসহ প্রাইভেট কার জব্দ

নগরীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম সিরাপসহ প্রাইভেট কার জব্দ