ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন ৬৫ চরমপন্থী, স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ জয়পুরহাটে ৯০০ টাপেন্টাডল ও ৬০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন পুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! পুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন তানোরে মাদরাসা শিক্ষককে লাঞ্ছিত পুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন নিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল, ৬ কলেজে ফেলের হার বেশি ফুলবাড়ীতে জাতীয় যুব দিবসে ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে জাতীয় যুব দিবসে আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার বৃক্ষরোপণ ও মশক নিধন কর্মসূচি যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন এইচএসসিতে গুরুদাসপুরে ৫টি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন, সনদ ও ঋণের চেক বিতরণ ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য ধরা নগরীজুড়ে পুলিশের অভিযানে নারী মাদক কারবারিসহ গ্রেপ্তার ৬ শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে ঋত্বিক ঘটকের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন

  • আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৮:৩৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৮:৩৬:১৩ অপরাহ্ন
রাজশাহীতে ঋত্বিক ঘটকের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন রাজশাহীর ক্রিকেটে নতুন উন্মাদনা, ১২ দল নিয়ে শুরু হচ্ছে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল
উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ১০১তম জন্মবার্ষিকী উদযাপনে রাজশাহীতে ১৩ সদস্যবিশিষ্ট উদযাপন কমিটি গঠন করা হয়েছে। আগামী ৪ নভেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হবে।

শনিবার (৩১ অক্টোবর) ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদকে। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন যুগ্ম সদস্য সচিব আননাবা কবীর প্রকৃতি, ফেস্টিভ্যাল ডিরেক্টর হাসিবুল হাসনাত রিজভি, ফেস্টিভ্যাল কো-অর্ডিনেটর নাদিম সিনা এবং মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের দায়িত্বে পলি রানী প্রামাণিক।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তাহমিদ জাকি, সাবিত্রী হেমব্রম, সালমান ফার্সি, রাকিব হাসান বাপ্পি, তামিম তুলি, মাইনুল ইসলাম টিপু ও সাব্বির হোসেন।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ৪ নভেম্বর ঋত্বিক কুমার ঘটকের জন্মভিটায় (বর্তমানে যার একাংশে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল অবস্থিত) জন্মবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানে গণসঙ্গীত, ঋত্বিকের জীবন ও চলচ্চিত্রকর্ম নিয়ে আলোচনা এবং তাঁর পরিচালিত কালজয়ী চলচ্চিত্র ‘তিতাস একটি নদীর নাম’ প্রদর্শন করা হবে।

উল্লেখ্য, ঋত্বিক কুমার ঘটক ১৯২৫ সালের ৪ নভেম্বর জন্মগ্রহণ করেন। বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই নির্মাতা মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা, কোমল গান্ধার, অযান্ত্রিক ও তিতাস একটি নদীর নাম-এর মতো কালজয়ী চলচ্চিত্র নির্মাণ করে বিশ্ব চলচ্চিত্রে অনন্য স্থান করে নিয়েছেন। তাঁর চলচ্চিত্রগুলো বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র অধ্যয়নের গুরুত্বপূর্ণ পাঠ্য হিসেবে বিবেচিত হয়।


 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
রুয়েটে শুরু আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত

রুয়েটে শুরু আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত