বলিউড অভিনেতা ইব্রাহিম আলি খান ও অভিনেত্রী পলক তিওয়ারির সম্পর্কে ভাঙনের সুর। প্রায় তিন বছরের সম্পর্কের পর এবার বিচ্ছেদের পথে হাঁটছেন তাঁরা। গুঞ্জন, সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন ইব্রাহিম নিজেই।
বছর তিনেক আগে মুম্বইয়ের একটি রেস্তরাঁয় প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল ইব্রাহিম ও পলককে। এরপর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন ছড়াতে শুরু করে। খেলার মাঠ, রেস্তরাঁ থেকে শুরু করে বলিউডের বিভিন্ন তারকাখচিত পার্টিতে একাধিকবার একসঙ্গে দেখা গেছে এই জুটিকে।
ইব্রাহিমের প্রথম ছবি ‘নাদানিয়াঁ’র প্রিমিয়ারেও উপস্থিত ছিলেন পলক। যদিও কখনো প্রকাশ্যে নিজেদের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি তাঁরা। তবে ছবিটি মুক্তির পর এক সাক্ষাৎকারে পলককে নিজের খুব ভালো বন্ধু বলে উল্লেখ করেছিলেন ইব্রাহিম।
সম্প্রতি একসঙ্গে রণথম্ভোরেও ঘুরতে গিয়েছিলেন তাঁরা। তাই তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছিল। তবে এবার সেই সম্পর্কেই ইতি টানতে চাইছেন ইব্রাহিম বলে শোনা যাচ্ছে।
যদিও বিচ্ছেদের কারণ নিয়ে এখনো প্রকাশ্যে কিছু জানাননি দুজনের কেউই। ফলে তিন বছরের এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বলিউডে জল্পনা অব্যাহত।

বিনোদন ডেস্ক