ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে জাতীয় যুব দিবসে ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে জাতীয় যুব দিবসে আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার বৃক্ষরোপণ ও মশক নিধন কর্মসূচি যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন এইচএসসিতে গুরুদাসপুরে ৫টি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন, সনদ ও ঋণের চেক বিতরণ ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য ধরা নগরীজুড়ে পুলিশের অভিযানে নারী মাদক কারবারিসহ গ্রেপ্তার ৬ শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী টুকু সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি রাসিকের এ্যাসফল্ট প্লান্ট পরিদর্শনে প্রশাসক রিটন ব্যবসায়ীকে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনতাই সৌদিতে হত্যা করে মরুভূমিতে বালুচাপা, জসিমের মরদেহ এলো দেশে রাজশাহীতে রেড ক্রিসেন্টের চার দিনব্যাপী স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ শুরু রুয়েটে শুরু আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশকে এগিয়ে নিতে যুবসমাজের বিকল্প নেই: রাষ্ট্রপতি রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩০ আরও সহজ হচ্ছে ভূমিসেবা, ঘরে বসেই মিলবে খতিয়ান পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩০

  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৫:৪৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৫:৪৬:৪৭ অপরাহ্ন
রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩০ রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩০
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রুনা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪০ জন।

মৃত রুনা বেগম চাঁপাইনবাবগঞ্জের নামোপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় গৃহিণী ছিলেন। ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর রাত ১২টা ৫৫ মিনিটে রুনা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩১ অক্টোবর রাত ২টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৫১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদেরসহ বর্তমানে হাসপাতালে ১৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে শুরু আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত

রুয়েটে শুরু আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত