ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাউজানে স্ত্রী-মেয়ের সামনেই যুবদল নেতাকে গুলি করে হত্যা

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৪:০৩:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৪:০৩:৩৯ অপরাহ্ন
রাউজানে স্ত্রী-মেয়ের সামনেই যুবদল নেতাকে গুলি করে হত্যা ছবি: সংগৃহীত
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে, নিজ স্ত্রী ও কন্যার সামনে গুলি করে হত্যা করা হয়েছে মো. সেলিম নামে যুবদল নেতাকে।

রোববার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ইশান ভট্টের হাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সেলিম কদলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব এবং দক্ষিণ শমসের পাড়া এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত আমির হোসেনের পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, সেলিম তার স্ত্রী ফেরদৌস আকতার ও মেয়ে সাবরিনাকে সঙ্গে নিয়ে চাচি শাশুড়ির জানাজা শেষে নিজ খামারবাড়িতে ফিরছিলেন। পথে ইশান ভট্টের হাট এলাকায় ওষুধ কেনার জন্য মোটরসাইকেল থামানোর পরপরই একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে বোরকা পরা দুই অস্ত্রধারী বের হয়ে তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বোরকার আড়ালে থাকা হামলাকারীরা পুরুষ এবং তাদের একজন ছিল লম্বা ও স্বাস্থ্যবান। অটোরিকশায় আরও কয়েকজন ছিল বলেও তারা জানান।

সেলিমের স্ত্রী ফেরদৌস আকতার বলেন, “ওষুধ কিনে মোটরসাইকেলে উঠতেই গুলি করে পালিয়ে যায় ওরা। আশপাশে থাকা কেউ এগিয়ে আসেনি। পরে আমি ও কয়েকজন মিলে সিএনজিতে করে সেলিমকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

পুলিশ বলছে, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে এখনো হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। নিহত সেলিম মুরগি ও গবাদিপশুর খামার পরিচালনার পাশাপাশি বালুর ব্যবসায়ও জড়িত ছিলেন।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।”

এদিকে, দিবালোকে প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডে এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী