রাজশাহী নগরীতে পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল, হেরোইন ও চোলাইমদসহ পাঁচ মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১ নভেম্বর) মহানগর ডিবি, এয়ারপোর্ট থানা, পবা ও মতিহার থানা এবং কাশিয়াডাঙ্গা থানার পুলিশ এসব অভিযান চালায়।
পুলিশ জানায়, ডিবি পুলিশ পবার ভবানীপুর থেকে আমিনুল ইসলাম (৩৩)-কে ১০টি ইয়াবা, ১০টি ট্যাপেন্টাডল ও এক গ্রাম হেরোইনসহ এবং রাজপাড়ার পূর্ব মোল্লাপাড়া থেকে রাসেল হোসেন (২৯)-কে ২২টি ইয়াবাসহ গ্রেপ্তার করে। আমিনুলের বিরুদ্ধে পাঁচটি এবং রাসেলের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
এ ছাড়া এয়ারপোর্ট থানা পুলিশ দৌলতপুর থেকে শামীম ইসলাম ওরফে রকি (২৪)-কে ২০টি ইয়াবাসহ এবং পবা থানা পুলিশ পারিলা থেকে নাহিদ শেখ (৩৫)-কে ছয়টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।
অন্যদিকে, মতিহার থানা পুলিশ অক্ট্রয় মোড় থেকে জলিল প্রামাণিক (৫৬)-কে ১ দশমিক ২৫ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার করে। একই দিন কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গুড়িপাড়া ক্লাব মোড় থেকে মাদক সেবনরত অবস্থায় রাকিবুল (৪০)-কে আটক করে।
আরএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :