ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১০ বছর বয়সে যৌন হয়রানির শিকার অভিনেত্রী, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতা নিউইয়র্কে ছুরিকাঘাতে গুরুতর আহত তরুণী, হামলাকারীর খোঁজে পুলিশ বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, প্রাণ হারানো সহপাইলটের বয়স মাত্র ২০ নারায়ণগঞ্জে ট্রাক থেকে ৯ হাজার ৮৭০ ইয়াবা উদ্ধার, রাজশাহীর দুই যুবক গ্রেপ্তার দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি সান্তাহার এলএসডিতে স্মরণকালের ভয়াবহ দুর্নীতি চট্টগ্রামে অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার মান্দায় ময়না রানী নামে এক নারীর মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের ঘটনায় দুজন গ্রেপ্তার, ককটেল-রামদা উদ্ধার রাজশাহীতে আওয়ামী লীগ নেতা লোটন গ্রেপ্তার, পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি নেতাকর্মীরা নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ১৮ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! তিন দিনের সফরে আগামীকাল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ আসছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ফটোশপে শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে উসকানি, রাজশাহীতে গ্রেপ্তার ১ রাবির ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত কমছে, সুবিধা পাবেন মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রামেকে ডেঙ্গুতে ২২ জনের মৃত্যু, অর্ধেকই চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় সর্বোচ্চ রাজশাহীর আরডিএ চেয়ারম্যানের সঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কলেজ শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

রাণীশংকৈলে ভূমিহীনদের নামে পুকুর বরাদ্দ ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৬:০৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৬:০৭:১০ অপরাহ্ন
রাণীশংকৈলে ভূমিহীনদের নামে পুকুর বরাদ্দ ও পুলিশি নির্যাতনের  প্রতিবাদে মানববন্ধন রাণীশংকৈলে ভূমিহীনদের নামে পুকুর বরাদ্দ ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রকৃত ভূমিহীনদের নামে বিনাশর্তে পুকুর প্রদান এবং ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২ নভেম্বর) উপজেলা পরিষদের মূল ফটকের সামনে জনসংগঠনই ঐক্য পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

​পুকুরপাড়ে বসবাসরত গুচ্ছগ্রামের ভূমিহীনদের পুকুর প্রদান করতে হবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে হোসেনগাঁও ইউনিয়ন বারঘরিয়া ভাতখুকি পুকুরপাড়ে বসবাসরত পরিবারবর্গ ও বারঘরিয়া সংগঠনের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

​জনসংগঠনের সভাপ্রধান আমির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, অবিনাস চন্দ্র রায়, জেলা ভূমিহীন সমন্বয়
পরিষদের সভাপ্রধান জালাল উদ্দীন ও ভূক্তভোগী তাবারক আলী প্রমুখ। ​এসময় বক্তারা বলেন, ভাতখুকি পুকুরপাড়ে দীর্ঘদিন ধরে অসহায় ও প্রকৃত ভূমিহীন পরিবারগুলো বসবাস করে আসছে। অথচ তাদের পুনর্বাসন ও অধিকার নিশ্চিত না করে পুকুরটি অন্য কারো নামে ইজারা দেওয়ার পাঁয়তারা চলছে। হাতিয়া পুকুর দখলকে কেন্দ্র করে পুলিশ তাবারক আলীকে বেধরক মারপিট করে আদালতে পাঠিয়ে দিয়েছে। অবিলম্বে অন্যন্য পুকুরগুলির ইজারা বাতিল করে পুকুরপাড়ের প্রকৃত ভূমিহীনদের নামে বিনাশর্তে পুকুরটি বরাদ্দ দেওয়ার জোরালো দাবি জানান তারা। অন্যথায় ভূমিহীনদের অধিকার আদায়ের স্বার্থে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

এব্যপারে ওসি আমানুল্লাহ বারী বলেন,আমি যদি ওকে নির্যাতন করে থাকি তাহলে আদালতকে জানালেননা কেন? এখন জামিনে বেরিয়ে এসে মিথ্যা প্রবাগান্ডা ছড়ালে হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফটোশপে শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে উসকানি, রাজশাহীতে গ্রেপ্তার ১

ফটোশপে শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে উসকানি, রাজশাহীতে গ্রেপ্তার ১