ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১০ বছর বয়সে যৌন হয়রানির শিকার অভিনেত্রী, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতা নিউইয়র্কে ছুরিকাঘাতে গুরুতর আহত তরুণী, হামলাকারীর খোঁজে পুলিশ বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, প্রাণ হারানো সহপাইলটের বয়স মাত্র ২০ নারায়ণগঞ্জে ট্রাক থেকে ৯ হাজার ৮৭০ ইয়াবা উদ্ধার, রাজশাহীর দুই যুবক গ্রেপ্তার দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি সান্তাহার এলএসডিতে স্মরণকালের ভয়াবহ দুর্নীতি চট্টগ্রামে অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার মান্দায় ময়না রানী নামে এক নারীর মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের ঘটনায় দুজন গ্রেপ্তার, ককটেল-রামদা উদ্ধার রাজশাহীতে আওয়ামী লীগ নেতা লোটন গ্রেপ্তার, পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি নেতাকর্মীরা নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ১৮ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! তিন দিনের সফরে আগামীকাল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ আসছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ফটোশপে শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে উসকানি, রাজশাহীতে গ্রেপ্তার ১ রাবির ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত কমছে, সুবিধা পাবেন মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রামেকে ডেঙ্গুতে ২২ জনের মৃত্যু, অর্ধেকই চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় সর্বোচ্চ রাজশাহীর আরডিএ চেয়ারম্যানের সঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কলেজ শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

রাজশাহীতে ১২০ জনকে স্বাবলম্বী করতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ

  • আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৬:২৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৬:২৫:৩৯ অপরাহ্ন
রাজশাহীতে ১২০ জনকে স্বাবলম্বী করতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ রাজশাহীতে ১২০ জনকে স্বাবলম্বী করতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
রাজশাহীতে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১২০ জনের মধ্যে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে নগর ভবনের ৮ম তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সহায়তা সরঞ্জাম বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

ইউএনডিপি, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডকা) ও রাসিকের সহযোগিতায় প্রকল্পের আওতায় ৩১ জনকে কম্পিউটার, ৩৭ জনকে সেলাই মেশিন এবং ৫২ জনকে বিজনেস কার্ট দেওয়া হয়। উপকারভোগীদের মধ্যে ১১৫ জন নারী ও পাঁচজন পুরুষ।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী ও নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

ভবিষ্যতে প্রকল্পের কার্যক্রম নগরীর ৩০টি ওয়ার্ডে সম্প্রসারণের চেষ্টা করা হবে। চাকরির অপেক্ষায় না থেকে তরুণ-তরুণীরা যেন নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন, সে লক্ষ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ইউএনডিপি ও সিডকাসহ উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সহায়তায় নগরীর দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও টেকসই জীবিকা নিশ্চিত করতে কাজ করছে রাসিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন শাখার জেনারেল সেক্রেটারি প্রফেসর মোঃ জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ মামুন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং সিডিসি ফেডারেশনের সভাপতি আয়েশা খাতুন মুক্তিসহ রাসিক ও প্রকল্পের কর্মকর্তারা।

উপকারভোগীদের পক্ষে আসমা খাতুন, রেবা খাতুন ও ইয়াসমিন খাতুন জুথি সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, এসব সরঞ্জাম তাঁদের আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ইউএনডিপির তত্ত্বাবধানে ও রাসিকের সহযোগিতায় বাস্তবায়িত লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় গত এক বছরে ১২০ জন কর্মহীন নারী-পুরুষকে কম্পিউটার ও সেলাই বিষয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাঁদের স্বকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এসব সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফটোশপে শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে উসকানি, রাজশাহীতে গ্রেপ্তার ১

ফটোশপে শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে উসকানি, রাজশাহীতে গ্রেপ্তার ১