রাজশাহীর সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, কাশির সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২ নভেম্বর) রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) পরিচালিত এসব অভিযানে মোট ১১৮ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ, ৫১ বোতল ভারতীয় Eskuf Syrup এবং ১ হাজার ২৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার সকাল ১০টায় ১ বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহীর চারঘাট থানাধীন মুক্তারপুর ফিশারিঘাট নদীর পাড় এলাকা থেকে ১১৮ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করা হয়।
এর আগে রবিবার রাত সাড়ে ১২টার দিকে দামকুড়া থানার বেড়পাড়া চৌরাস্তা মোড় এলাকার সোনাইকান্দি বিওপির টহল দল একটি জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫১ বোতল ভারতীয় Eskuf Syrup জব্দ করে।
একই সময়ে দামকুড়া থানার হাজির বাতান এলাকা থেকে চরমাজারদিয়া বিওপির টহল দল ২৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে।
একই রাত সোয়া ১২টার দিকে নগরীর মতিহার থানার জাহাজঘাট নদীর পাড় এলাকা থেকে আরও ৯৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে।
বিজিবি জানায়, সকল মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে।
এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানায় বিজিবি।

মোঃ মাসুদ রানা রাব্বানী :