নারায়ণগঞ্জের সোনারগাঁয় তিশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বিস্কুটের প্যাকেটের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)। এ ঘটনায় মোসাম্মৎ আকলিমা আক্তার (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সোনারগাঁ থানার বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের চেকপোষ্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আকলিমা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কাশীরামপুরের রাজেশ সিকদারের স্ত্রী।
প্রাথমিক জিজ্ঞাসা জানা গেছে, আকলিমা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা গাঁজা এনে নারায়ণগঞ্জ ও ঢাকার আশেপাশের জেলায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

অনলাইন ডেস্ক