ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ছাত্রদল নেতা সানি ১০ বছর বয়সে যৌন হয়রানির শিকার অভিনেত্রী, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতা নিউইয়র্কে ছুরিকাঘাতে গুরুতর আহত তরুণী, হামলাকারীর খোঁজে পুলিশ বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, প্রাণ হারানো সহপাইলটের বয়স মাত্র ২০ নারায়ণগঞ্জে ট্রাক থেকে ৯ হাজার ৮৭০ ইয়াবা উদ্ধার, রাজশাহীর দুই যুবক গ্রেপ্তার দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি সান্তাহার এলএসডিতে স্মরণকালের ভয়াবহ দুর্নীতি চট্টগ্রামে অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার মান্দায় ময়না রানী নামে এক নারীর মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের ঘটনায় দুজন গ্রেপ্তার, ককটেল-রামদা উদ্ধার রাজশাহীতে আওয়ামী লীগ নেতা লোটন গ্রেপ্তার, পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি নেতাকর্মীরা নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ১৮ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! তিন দিনের সফরে আগামীকাল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ আসছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ফটোশপে শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে উসকানি, রাজশাহীতে গ্রেপ্তার ১ রাবির ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত কমছে, সুবিধা পাবেন মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রামেকে ডেঙ্গুতে ২২ জনের মৃত্যু, অর্ধেকই চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় সর্বোচ্চ রাজশাহীর আরডিএ চেয়ারম্যানের সঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কলেজ শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

  • আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৭:৫৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৭:৫৮:০৩ অপরাহ্ন
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক আলোচনায় অগ্রগতির আশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে ১ শতাংশের বেশি। ইরান ও কাতারের কর্মকর্তাদের মধ্যে টানা তৃতীয় দিনের মতো আলোচনা চলার খবরের পর সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে এই পতন দেখা যায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ব্রেন্ট ক্রুড অয়েলের ফিউচার দর ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৯ ডলার বা ১ দশমিক ৪০ শতাংশ কমে ১১১ দশমিক ৮৪ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫৬ ডলার বা ১ দশমিক ৫০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৫৬ ডলারে নেমে এসেছে।

বিশ্লেষকদের মতে, গত সপ্তাহে তেলের দামে বড় ধরনের উত্থানের পর বাজারে কিছুটা সংশোধন দেখা যাচ্ছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, কূটনৈতিক অগ্রগতির আশা এবং সপ্তাহান্তে বড় কোনো সামরিক সংঘাত না হওয়ায় আপাতত জ্বালানি বাজারে তাৎক্ষণিক চাপ কিছুটা কমেছে।

তবে পরিস্থিতি পুরোপুরি স্বস্তিদায়ক নয়। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানকে ঘিরে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকেরা। এতে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়লে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন তারা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার জানিয়েছেন, কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। তিনি আলোচনাকে ‘চলমান ও অগ্রগতিশীল’ হিসেবে উল্লেখ করে বলেন, তেহরান প্রতিরক্ষা ও কূটনীতি উভয় ক্ষেত্রেই প্রস্তুত রয়েছে।

হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারে হামলার প্রেক্ষাপটে এই কূটনৈতিক তৎপরতা চলছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে হামলার কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং জাহাজ চলাচলের ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে, তিনটি জাহাজ-ট্র্যাকিং প্রতিষ্ঠানের মধ্যে দুটি জানিয়েছে, অক্টোবরে সৌদি আরবের অপরিশোধিত তেল রফতানি বেড়েছে। সেপ্টেম্বরে তুলনায় রফতানি বৃদ্ধির তথ্য পাওয়া গেছে, যদিও ইরান-সমর্থিত ইয়েমেনি হুথিদের জ্বালানি অবকাঠামোয় হামলার ঘটনা ঘটেছে।

অন্যদিকে, তেলের বাজারে সরবরাহ নিয়ন্ত্রণে ওপেক ও তাদের মিত্র দেশগুলোর জোট ওপেক প্লাস ডিসেম্বরের উৎপাদন লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। রোববার নেওয়া এ সিদ্ধান্তের ফলে আগামী বছরের আগে উৎপাদন নীতিতে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা কমেছে।

বিশ্লেষকদের ধারণা, ইরানকে ঘিরে সংঘাত, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং ওপেক প্লাসের উৎপাদননীতি এই তিনটি বিষয়ই আগামী দিনগুলোতে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ছাত্রদল নেতা সানি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ছাত্রদল নেতা সানি