রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরের রায়হানা ক্লিনিক ও প্যাথলজি সেন্টারে অভিযান চালিয়ে নানা অসংগতি পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। প্যাথলজি বিভাগের কার্যক্রমে অনিয়ম ও ত্রুটি থাকায় সেটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ক্লিনিকের পরিবেশ ও সেবার মান উন্নয়নে কর্তৃপক্ষকে ১৫ কার্যদিবসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১ টার দিকে রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রসেনজিৎ সাহা।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসান আলীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে রায়হানা ক্লিনিকের সার্বিক পরিবেশ ও প্যাথলজি বিভাগের কার্যক্রম পরিদর্শন করা হয়। পরিদর্শনে ক্লিনিকের পরিবেশ সন্তোষজনক না হওয়ার পাশাপাশি প্যাথলজি বিভাগের কার্যক্রমেও বিভিন্ন অসংগতি দেখা যায়। পরে প্যাথলজি বিভাগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন জেলা সিভিল সার্জন। পাশাপাশি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ক্লিনিকের পরিবেশ ও মান উন্নয়নের নির্দেশনা দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রসেনজিৎ সাহা বলেন, “উপজেলা সদরের রায়হানা ক্লিনিক ও প্যাথলজি সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। ক্লিনিকের পরিবেশের মান সন্তোষজনক না হওয়ায় ১৫ কার্যদিবসের মধ্যে তা উন্নয়নের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি প্যাথলজি বিভাগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বেসরকারি ক্লিনিক ও প্যাথলজি সেন্টারগুলোতে রোগীরা যাতে মানসম্মত ও সঠিক স্বাস্থ্যসেবা পান, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউল বলেন, “রায়হানা ক্লিনিক ও প্যাথলজি বিভাগের কার্যক্রম পরিদর্শন করে বিভিন্ন অসংগতি পাওয়া গেছে। প্যাথলজি বিভাগের কার্যক্রম যথাযথ না থাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ক্লিনিকের পরিবেশের মান উন্নয়নে ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরিফুল হক (রুবেল),