ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর দেশজুড়ে এক দিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া

  • আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৮:৩৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৮:৩৫:৫১ অপরাহ্ন
বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া
বিশ্বের অন্যতম বড় ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্রতিষ্ঠান বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি অর্থ চুরির অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং যুক্তরাষ্ট্রের এ অভিযোগকে গুরুতর রাজনৈতিক উসকানি বলে অভিহিত করেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদসংস্থা ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাতে জানা গেছে, কিম ইয়ো জং যুক্তরাষ্ট্রের অভিযোগকে ‘অযৌক্তিক কথাবার্তা’ বলে মন্তব্য করেছেন। তার দাবি, এ ধরনের অভিযোগ নতুন কিছু নয়।

এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই অভিযোগ করে, উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ‘ট্রেডারট্রেইটর’ নামের একটি হ্যাকার গোষ্ঠী বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি অর্থ চুরি করেছে। সংস্থাটির দাবি, গত সপ্তাহে এ ঘটনা ঘটে।

ব্লকচেইন বিশ্লেষক প্রতিষ্ঠান টিআরএম ল্যাবসও হামলার পেছনে একই গোষ্ঠীর সংশ্লিষ্টতার কথা জানিয়েছে। জার্মান সংবাদ সংস্থা ডিপিএর প্রতিবেদনে বলা হয়েছে, চুরির ২০ মিনিটের মধ্যেই অধিকাংশ অর্থ অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

এ ঘটনাকে ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি লেনদেন-প্রতিষ্ঠানকেন্দ্রিক চুরি বলে উল্লেখ করা হচ্ছে। এর আগে ২০২৫ সালে বাইবিট নামের আরেকটি প্রতিষ্ঠানে প্রায় ১৫০ কোটি ডলারের চুরির ঘটনা ঘটেছিল। ওই হামলার জন্যও উত্তর কোরিয়ার হ্যাকারদের দায়ী করা হয়েছিল।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠক পুনরায় শুরুর প্রস্তাব নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার বিশ্লেষকদের ধারণা, উত্তর কোরিয়ার দ্রুত অভিযোগ অস্বীকারের পেছনে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কঠোর পদক্ষেপ নিয়ে উদ্বেগ কাজ করছে। তাদের মতে, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার অস্ত্র উন্নয়নে অর্থ জোগানোর একটি গুরুত্বপূর্ণ উৎস বন্ধের চেষ্টা জোরদার করতে পারে।

অন্যদিকে, চুরির ঘটনার পর বাইন্যান্স বিভিন্ন নেটওয়ার্কে লেনদেন ও অর্থ উত্তোলন আবার চালুর উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশের স্থানীয় সময় সকাল ১০টা (জিএমটি ০৪:০০) থেকে বিন্যান্স স্মার্ট চেইন, ইথেরিয়াম, সোলানা, এক্সআরপি ও সুইসহ কয়েকটি নেটওয়ার্কে আরও কিছু মুদ্রা উত্তোলনের সুযোগ চালু হবে। আরবিট্রাম, অপটিমিজম, ট্রন ও বেস নেটওয়ার্কের নির্দিষ্ট কিছু মুদ্রাও এ উদ্যোগের আওতায় থাকবে।

বাইন্যান্সের দাবি, চুরি হওয়া অধিকাংশ অর্থ তারা নিজেদের তহবিল থেকে পূরণ করেছে।

সূত্র: ডয়েচে ভেলে

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা