ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর কাটা মাথা কোলে নিয়ে মন্দিরে প্রার্থনা নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ‘ট্রাম্পকে তুলে ডাস্টবিনে ফেলার’ ভিডিও ভাইরাল, যা জানা যাচ্ছে দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম সরকারি সফরে রাজশাহীতে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা দেবে জাইকা উচ্চশব্দে টিভি দেখায় শিশুসন্তানকে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনে দগ্ধের ৪ দিন পর গৃহবধূর মৃত্যু জেড. এইচ. সিকদার বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান মেলা, প্রদর্শিত ৪০ প্রকল্প মহাদেবপুরে ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই রাবিতে পর্যটন ও খাবারের উৎসব, চার দিন চলবে বর্ণিল আয়োজন কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি শিশুছাত্রীকে যৌন নিপীড়ন, মাদরাসাশিক্ষকের রুমে মিলল উত্তেজক হালুয়া-তন্ত্রমন্ত্রের বই নাটোরে গ্রেপ্তার এড়াতে ঘরের সিলিংয়ে লুকিয়েও শেষ রক্ষা হলো না মারুফের নগরীজুড়ে মাদক কারবারি-সহ গ্রেপ্তার ৩১ রাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৬৮ শিক্ষার্থী ও ৬ শিক্ষক চার দিনের সফরে রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী তানোরে ডিলার-কৃষি কর্মকর্তার যোগসাজশে সার পাচার, বিক্ষুব্ধ কৃষক পৌর ভবন থেকে সংসদে: ঠাকুরগাঁওয়ের মির্জা পরিবারের ধারাবাহিকতায় ফয়সল আমীন নিয়ামতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাণীনগরে সরকারি সড়কের জায়গায় প্রধান শিক্ষকের দোকানপাট

  • আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৫:৪২:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৫:৪২:৩৮ অপরাহ্ন
রাণীনগরে সরকারি সড়কের জায়গায় প্রধান শিক্ষকের দোকানপাট রাণীনগরে সরকারি সড়কের জায়গায় প্রধান শিক্ষকের দোকানপাট
নওগাঁর রাণীনগর উপজেলার খাঁনপুকুর বাজারে মহা সড়কের সরকারি জায়গা দখলে নিয়ে দোকানপাট গড়ে তোলার অভিযোগে উঠেছে  করজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজিজ মাষ্টারের বিরুদ্ধে। তিনি রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের করজগ্রাম কল্লাপাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

বিগত সময়ে আওয়ামী দাপটে সড়কের পাশের সরকারি জায়গা দখলে নিয়ে কয়েকটি দোকানপাট গড়ে তুলে প্রায় ১৭ বছর ধরে অবৈধভাবে তিনি ভোগদখল করে আসছেন বলে অভিযোগ স্থানীয়দের। এ ঘটনায় স্থানীয় লোকজন প্রশাসনের বিভিন্ন দপ্তরে মৌখিক এবং লিখিত অভিযোগ দায়ের করেছে।
স্থানীয়দের দাবি- দ্রুত তদন্ত করে সরকারি সম্পদ উদ্ধার এবং অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করার।

জানা গেছে, রাণীনগর থেকে খাঁনপুকুর হয়ে আবাদপুকুর এবং কালীগঞ্জ পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়ক। এই সড়কের খাঁনপুকুর বাজারে উত্তরপাশে করজগ্রাম মৌজায় সড়কের সরকারি সম্পদ রয়েছে। বিগত সময়ে বেশকিছু জায়গা অবৈধভাবে দখলে নেন করজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ ও তার ভাই। এরপর সেখানে সরকারি কোন অনুমতি ছাড়াই অবৈধভাবে গড়ে তুলেন ইটের এবং টিনসেডের প্রায় ৮ থেকে ১০টি দোকানঘর।ওইসব অবৈধ দোকানঘরের বিরুদ্ধে প্রতিবাদ করায় ওই শিক্ষক স্থানীয় লোকজনকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, আজিজ মাস্টার ও তার ভাইয়েরা যে জায়গায় দোকানপাট করেছে ওই জায়গা সড়কের সরকারি সম্পদ। বিগত সময়ে আওয়ামী ক্ষমতার দাপটে ওই সময় তিনি অবৈধভাবে দোকানপাট করেছে। সরকারি জায়গায় নির্মাণ করা দোকানঘর তিনি বিভিন্ন জনের কাছে ভাড়া দিয়ে বাণিজ্য করে আসছে। অথচ এই সরকারি সম্পদ থেকে সরকার কোন রাজস্ব পাননা।

তাদের অভিযোগ- অবৈধভাবে গড়ে তোলা দোকানের বিরুদ্ধে স্থানীয় লোকজন প্রতিবাদ করলে ওই প্রধান শিক্ষক স্থানীয় ব্যক্তিদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে। স্থানীয়দের দাবি দ্রুত তদন্ত করে সরকারি সম্পদ উদ্ধার এবং সরকারি সড়কের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক আব্দুল আজিজ বলেন, ওই জায়গায় সড়কের পাশে যতগুলো দোকান রয়েছে একটি বাদে সব দোকান আমাদের পৈত্রিক জায়গায়। শুধু একটি দোকানের কিছু অংশ সরকারি নকশাতে পড়েছে। তিনি বলেন, একটি প্রতিষ্ঠান নিয়ে দ্বন্দ্বের জেরে কিছু ব্যক্তি আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করছে।

এ ব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, স্থানীয় কিছু লোকজন ওইসব দোকানের বিষয়ে মৌখিক অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সরকারি সফরে রাজশাহীতে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী

সরকারি সফরে রাজশাহীতে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী