ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর কাটা মাথা কোলে নিয়ে মন্দিরে প্রার্থনা নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ‘ট্রাম্পকে তুলে ডাস্টবিনে ফেলার’ ভিডিও ভাইরাল, যা জানা যাচ্ছে দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম সরকারি সফরে রাজশাহীতে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা দেবে জাইকা উচ্চশব্দে টিভি দেখায় শিশুসন্তানকে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনে দগ্ধের ৪ দিন পর গৃহবধূর মৃত্যু জেড. এইচ. সিকদার বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান মেলা, প্রদর্শিত ৪০ প্রকল্প মহাদেবপুরে ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই রাবিতে পর্যটন ও খাবারের উৎসব, চার দিন চলবে বর্ণিল আয়োজন কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি শিশুছাত্রীকে যৌন নিপীড়ন, মাদরাসাশিক্ষকের রুমে মিলল উত্তেজক হালুয়া-তন্ত্রমন্ত্রের বই নাটোরে গ্রেপ্তার এড়াতে ঘরের সিলিংয়ে লুকিয়েও শেষ রক্ষা হলো না মারুফের নগরীজুড়ে মাদক কারবারি-সহ গ্রেপ্তার ৩১ রাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৬৮ শিক্ষার্থী ও ৬ শিক্ষক চার দিনের সফরে রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী তানোরে ডিলার-কৃষি কর্মকর্তার যোগসাজশে সার পাচার, বিক্ষুব্ধ কৃষক পৌর ভবন থেকে সংসদে: ঠাকুরগাঁওয়ের মির্জা পরিবারের ধারাবাহিকতায় ফয়সল আমীন নিয়ামতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চার দিনের সফরে রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

  • আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৬:০৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৬:০৫:৩৪ অপরাহ্ন
চার দিনের সফরে রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী চার দিনের সফরে রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি চার দিনের সরকারি সফরে রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ যাচ্ছেন। আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে শুরু হওয়া এ সফরে তিনি সরকারি বিভিন্ন সভা, রাজনৈতিক কর্মসূচি, উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।

সফরের প্রথম দিন বৃহস্পতিবার বেলা ১১টায় বিমানযোগে রাজশাহী পৌঁছাবেন মন্ত্রী। সোয়া ১১টায় রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়বিষয়ক সভায় অংশ নেবেন। বিকেল ৩টায় নাটোর জেলায় একই ধরনের সভায় যোগ দেবেন তিনি। এসব সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হবে।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টায় সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির অধীনে বর্ধিত সভায় অংশ নেবেন মন্ত্রী।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত সিপাহী-জনতা জাতীয় বিপ্লব দিবসের আলোচনা সভায় যোগ দেবেন। বিকেল ৪টায় ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপির আয়োজনে একই দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেবেন তিনি।

সফরের শেষ দিন রোববার (৮ নভেম্বর) বেলা ১১টায় সিরাজগঞ্জ-কড্ডা-সমেশপুর জেলা মহাসড়কে ৭৬ মিটার দীর্ঘ সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেল ৩টায় শহীদ শামসুদ্দীন স্টেডিয়ামে ডি.সি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এবং রাত ৮টায় দিবানিশি কালীপূজা উপলক্ষে আয়োজিত দীপাবলি অনুষ্ঠানে অংশ নেবেন।

রাত ৯টায় সড়কপথে ঢাকার উদ্দেশে সিরাজগঞ্জ ত্যাগ করার কথা রয়েছে মন্ত্রীর।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি সফরে রাজশাহীতে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী

সরকারি সফরে রাজশাহীতে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী