ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সাবান দিয়ে পরিষ্কারের পরেও মিক্সি থেকে মশলার গন্ধ যায় না, জানুন সমাধান

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৯:৪৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৯:৪৮:৫৩ অপরাহ্ন
সাবান দিয়ে পরিষ্কারের পরেও মিক্সি থেকে মশলার গন্ধ যায় না, জানুন সমাধান ফাইল ফটো
পেঁয়াজ, রসুন, আদা বাটা হোক কি পোস্ত বাটা বা স্মুদি বানানো— যে কোনও কাজই সহজ হয়ে যায় মিক্সারে। কিন্তু সমস্যা হল সাবান দিয়ে মেজে ফেলার পরেও অনেক সময় তা থেকে রসুন বা মশলার গন্ধ যেতে চায় না। এমন অভিজ্ঞতার সম্মুখীন হলেও, এর কারণ অজানা অনেকেরই। আসলে মিক্সার ভাল করে পরিষ্কার করলেও যে ভুলটি অনেকেই করে ফেলেন, সেটি হল জল লেগে থাকা অবস্থাতেই ঢাকা দিয়ে সেটি তাকে তুলে রাখা।

ভিতরে জল জল ভাব থাকলেই সেখানে ব্যাক্টেরিয়া, জীবাণু বাসা বাঁধতে শুরু করে। অনেকই মিক্সারটি পরিষ্কার করে জলে ধুয়ে রেখে দেন। মিক্সারের ব্লেড, ঢাকনার রাবারের চাকতি বা রিঙে লেগে থাকা সামান্যতম রসুন বা মশলার অংশ থেকেও কিন্তু জীবাণু বেড়ে উঠতে পারে। সুতরাং গন্ধ দূর করার উপায় হল জল মুছে রাখা।

এখানেও একটি বিষয় গুরুত্বপূর্ণ, মিক্সারের পাত্রটি মুছবেন কী ভাবে? হেঁশেলের বাসন মোছার কাপড়টি অনেকেই এই কাজে লাগান। তবে সেই কাপড় যদি অপরিচ্ছন্ন হয় বা হালকা ভিজে থাকে তা থেকেও রোগজীবাণু বেড়ে উঠতে পারে মিক্সারের পাত্রে। খালি চোখে পরিষ্কার মনে হলেই, তা থেকে ছড়াতে পারে অসুখ। হতে পারে গন্ধ।

কী ভাবে মিক্সারের গন্ধ দূর করবেন?

· সাবান দিয়ে পরিষ্কারের পর মিক্সারের পাত্রটি রোদে শুকিয়ে নেওয়া জরুরি। চড়া রোদ না থাক, যে স্থানে আলো-হাওয়া আসে এমন জায়গায় ঢাকনা খুলে সেটি রাখতে হবে।

· পরিষ্কার টিস্যু বা কাপড়ের উপরে মিক্সারের পাত্র উপুড় করে রাখলেও জল ঝরে যাবে। না হলে পাখার হাওয়াতেও সেটি শুকিয়ে নেওয়া যায়।

· জল দিয়ে ধোয়ার পর খালি মিক্সারটি এক বার ঘুরিয়ে নিন। এতেও জল ঝরে যাবে। তার পর পরিষ্কার টিস্যু দিয়ে মুছে নিলেই চলবে।

উপায় আছে আরও
· সাবান দিয়ে ধোয়ার পরে ১ টেবিল চামচ সাদা ভিনিগারে আধ টেবিল চামট বেকিং সোডা মিশিয়ে মিক্সারের পাত্রের গায়ে লাগিয়ে রেখে দিন ১০-১৫ মিনিট। তার পর ইষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। পাতিলেবুর রস, জল, সৈন্ধব লবণ মিশিয়ে এক বার মিক্সার ঘুরিয়ে নিলেও ময়লা পরিষ্কার হবে। তার পর ভাল করে সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী