ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর দেশজুড়ে এক দিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

কন্ডোম নয়, পুরুষের জন্য জন্মনিয়ন্ত্রক বড়ি! ৮ ঘণ্টার জন্য থামবে শুক্রাণুর গতি, ক্ষতি হবে না পুরুষত্বের

  • আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৭:৪৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৭:৪৭:৪৪ অপরাহ্ন
কন্ডোম নয়, পুরুষের জন্য জন্মনিয়ন্ত্রক বড়ি! ৮ ঘণ্টার জন্য থামবে শুক্রাণুর গতি, ক্ষতি হবে না পুরুষত্বের কন্ডোম নয়, পুরুষের জন্য জন্মনিয়ন্ত্রক বড়ি! ৮ ঘণ্টার জন্য থামবে শুক্রাণুর গতি, ক্ষতি হবে না পুরুষত্বের
কন্ডোম নয়, পুরুষের জন্যও আসছে জন্মনিয়ন্ত্রক বড়ি বা ‘মেল কনট্রাসেপটিভ পিল’। একটি ট্যাবলেট খেলেই টানা ৭-৮ ঘণ্টার জন্য শুক্রাণুর গতি রোধ করা যাবে বলে দাবি করেছেন গবেষকেরা। তবে তাতে পুরুষত্বের কোনও ক্ষতি হবে না বলেও দাবি। ওষুধের প্রভাব চলে গেলে আবার স্বাভাবিক নিয়মেই শুক্রাণু ক্ষরণ হবে।

অসুরক্ষিত যৌনমিলনের পর সন্তানধারণের ঝুঁকি এড়াতে মহিলারা সঙ্গমের ৭২ ঘণ্টার মধ্যে গর্ভনিরোধক ওষুধ খান। এই ধরনের ওষুধ খেলে গর্ভধারণের ঝুঁকি প্রায় ৯০ শতাংশ কমে যায়। এ বার পুরুষের জন্যও তেমন ব্যবস্থা হচ্ছে। তবে পুরুষের ক্ষেত্রে ওষুধটি খেতে হবে যৌনমিলনের ৩০ মিনিট আগে। আমেরিকার ওয়েল কর্নেল ইউনিভার্সিটির গবেষকেরা ওষুধটি তৈরি করেছেন। তাঁদের দাবি, ওষুধটির বিশেষত্ব এমন যে, সেটি খাওয়ার আধঘণ্টার মধ্যেই শুক্রাণুর গতি থেমে যাবে। এতে শুক্রাণুর উৎপাদন বাধা পাবে না ঠিকই, তবে শুক্রাণু চলাচলের পথটি অবরুদ্ধ হয়ে যাবে। শুক্রাণু তৈরি হলেও সেটি আর চলাচল করতে পারবে না সীমিত সময়ের জন্য। এতে বীর্য স্খলনে কোনও অসুবিধা হবে না, মিলনের অনুভূতিতেও কোনও ব্যাঘাত ঘটবে না বলেই জানিয়েছেন গবেষকেরা। ওষুধের প্রভাব কেটে গেলে প্রজননক্ষমতাও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

আমেরিকার সরকারি গবেষণামূলক সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্‌থের অনুমোদন পাওয়ার পরে ওষুধটির পরীক্ষামূলক প্রয়োগ চলছে মানুষের শরীরে। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে, ওষুধটি প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রেই সফল হয়েছে। অথচ এটি খেলে শুক্রাণুর উৎপাদন প্রক্রিয়া বাধা পাচ্ছে না। টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণেও কোনও সমস্যা হচ্ছে না। কেবলমাত্র শুক্রাণুর গতি নির্দিষ্ট সময়ের জন্য থেমে যাচ্ছে। কাজেই ওষুধটি খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার ভয়ও তেমন নেই।

ওষুধটি কাজ করছে একটি বিশেষ প্রক্রিয়ায়। এটি খেলে ‘এসএসি’ নামক একটি উৎসেচকের ক্ষরণ সাময়িক ভাবে বন্ধ হয়ে যাবে। শুক্রাণুর চলাচলে এই উৎসেচকটিই বিশেষ ভূমিকা পালন করে। এর সাহায্যেই শুক্রাণু সাঁতার কেটে ডিম্বাণুর দিকে এগিয়ে যায়। কাজেই, উৎসেচকটি না থাকলে শুক্রাণুগুলি নিজেদের গতিশীলতা হারিয়ে ফেলবে এবং ডিম্বাণুর কাছে পৌঁছোতে পারবে না। এই মেয়াদ টানা ৬ থেকে ৮ ঘণ্টা অবধি স্থায়ী হবে।

পুরুষের জন্মনিয়ন্ত্রক বড়ি বাজারে আসতে এখনও কিছু দেরি আছে বলেই জানিয়েছেন গবেষকেরা। ওষুধটি যাতে সকলের জন্যই নিরাপদ হয়, সে দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা