ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর দেশজুড়ে এক দিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬-এ ফিরছেন জনি ডেপ? জ্যাক স্প্যারো হওয়ার ইঙ্গিত অভিনেতার

  • আপলোড সময় : ০৪-১১-২০২৬ ১০:০৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৬ ১০:০৪:৫০ অপরাহ্ন
পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬-এ ফিরছেন জনি ডেপ? জ্যাক স্প্যারো হওয়ার ইঙ্গিত অভিনেতার পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬-এ ফিরছেন জনি ডেপ? জ্যাক স্প্যারো হওয়ার ইঙ্গিত অভিনেতার
চোখে ঘন কাজল, হাতে রামের বোতল আর সেই চেনা এলোমেলো রাজকীয় হাঁটা-ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে আবারও বড় পর্দায় দেখার অপেক্ষায় ভক্তরা। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফেরার আগ্রহ প্রকাশ করেছেন হলিউড অভিনেতা জনি ডেপ।

ডিজনির সঙ্গে আইনি বিরোধ ও তিক্ত সম্পর্কের জেরে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিতে ডেপের প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সম্প্রতি নিজের নতুন ছবি এবেনেজার-এর প্রচারে এন্টারটেইনমেন্ট টুনাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে ফেরার সম্ভাবনার কথা জানান তিনি।

ডেপ বলেন, উপযুক্ত চিত্রনাট্য ও সঠিক পরিকল্পনা থাকলে তিনি আবারও এই চরিত্রে অভিনয় করতে আগ্রহী। তাঁর লক্ষ্য হবে, ফ্র্যাঞ্চাইজির এই দীর্ঘ যাত্রার সমাপ্তি আরও সুন্দর ও সম্মানজনকভাবে তুলে ধরা।

প্রযোজক জেরি ব্রুকহাইমারের সঙ্গে নিজের সুসম্পর্কের কথাও তুলে ধরেন ডেপ। তাঁর ভাষায়, ব্রুকহাইমারের সঙ্গে কাজ করতে তিনি সব সময়ই প্রস্তুত। দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার কারণে প্রযোজকের ওপর তাঁর অগাধ বিশ্বাস রয়েছে।

অন্যদিকে, জেরি ব্রুকহাইমারও জানিয়েছেন, জনি ডেপের প্রত্যাবর্তন অনেকটাই নির্ভর করছে চিত্রনাট্যের ওপর। তাঁর মতে, চরিত্রটির জন্য উপযুক্ত গল্প তৈরি হলে ডেপের ফিরে আসার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ছবির চিত্রনাট্য নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।

২০০৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত মুক্তি পাওয়া পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিরিজের পাঁচটি ছবি বিশ্বজুড়ে ৪৫০ কোটি ডলারের বেশি আয় করেছে। ফলে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হিসেবে জনি ডেপের প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের আগ্রহও তুঙ্গে। তবে এখনো ছবিতে তাঁর অংশগ্রহণ চূড়ান্ত হয়নি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা