ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর দেশজুড়ে এক দিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু ফেনীর মহিপালে পরিত্যক্ত অবস্থায় দুটি এলজি ও কার্তুজ উদ্ধার রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন নগরীজুড়ে মাদক কারবারীসহ গ্রেফতার ১০ রাজশাহীতে বিদ্যুৎমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক জনগণের সেবায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: রাসিক প্রশাসক

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

  • আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৬:৫২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৬:৫২:৫১ অপরাহ্ন
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান ও পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। তিনি বলেছেন, বিপদগ্রস্ত ও নির্যাতনের শিকার মানুষের আস্থা অর্জনে পুলিশের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেবা নিতে আসা প্রত্যেক ব্যক্তির জন্য নিরাপদ ও সহানুভূতিশীল পরিবেশ নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় আরএমপির সদর দপ্তরের সভাকক্ষে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৯তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় ভিকটিম সাপোর্ট সেন্টারের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভুক্তভোগীদের নিরাপত্তা, আইনি সহায়তা, কাউন্সেলিং ও পুনর্বাসনসেবা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়, দায়িত্ব বণ্টন, তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও মতামত দেন কমিটির সদস্যরা।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার সেন্টারের সেবার পরিধি সম্প্রসারণ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দক্ষতা ও আন্তরিকতা বৃদ্ধি এবং সেবা প্রদানের প্রতিটি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় স্টিয়ারিং কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক (আইন) দিলসেতারা চুনি, অ্যাডভোকেট সালেহা পারভিন ডলি, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মনিরা খাতুন, অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি) প্রজেক্ট কো-অর্ডিনেটর এস এম আহসান উল্লাহ সরকার, সেফ হোমের সোশ্যাল ওয়ার্কার মোছা. শামসুন্নাহার, ইউসেপ প্রতিনিধি মো. শামসুল তাব্রেজ এবং ব্লাস্টের রাজশাহী ইউনিট কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সামিনা বেগম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, পিপিএম (বার); অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

সভায় ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও সেবাবান্ধব করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা